শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রংপুরের পীরগঞ্জে করোনার টিকা নিতে আসা বৃদ্ধের মৃত্যু

রংপুরের পীরগঞ্জে করোনার টিকা নিতে আসা আলেফ উদ্দিন (৮০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে মৃতের পরিবার ও এলাকাবাসী উত্তেজিত হয়ে লাশ নিয়ে টিকা কেন্দ্রে অবস্থান নেয়।

পরিবারের দাবী করোনার টিকা দেয়ার ফলেই তার মৃত্যু ঘটেছে।

শনিবার (৭ আগস্ট) দুপুরে উপজেলার রায়পুর ইউনিয়ন পরিষদের টিকাদান কেন্দ্রে এ ঘটনা ঘটে।

পরিবার সুত্র জানায়, উপজেলার বাহাদুরপুর গ্রামের দিনমজুর আলেফ উদ্দিন দুপুরে করোনা’র টিকা নিয়ে বাড়ী ফিরলে দুপুর ২টায় নিজ বাড়িতে তার মৃত্যু ঘটে। মৃত আলেফ উদ্দিন দীর্ঘদিন ধরে হাঁপানীসহ শ্বাসকষ্টে ভুগছিলেন। পরিবারের লোকজনের ধারণা, করোনা’র টিকা দিয়েই তার মৃত্যু ঘটেছে। ফলে তারা উত্তেজিত হয়ে টিকাদান কেন্দ্রে এসে চড়াও হয়।
পরে উপজেলার প্রশাসন ও জন প্রতিনিধিগণ ঘটনাস্থলে পৌছিলে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং মৃত আলেফ উদ্দিনের লাশ রংপুর মেডিকেল মর্গে প্রেরণ করে।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার, রংপুর (ডি সার্কেল) কামরুজ্জামান জানান, বৃদ্ধের মৃত্যু করোনার টিকার দেয়ার ফলে হয়েছে কিনা, তা ময়না তদন্ত শেষে জানা যাবে।
সৌজন্যে: আওয়ার নিউজ বিডি

একই রকম সংবাদ সমূহ

কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক

যশোরের মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নে কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগে দুইবিস্তারিত পড়ুন

তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?

চলতি মাসের শুরুতে ভারতের রাষ্ট্রপতির দপ্তর থেকে পাঠানো একটি বার্তা দ্রুত কূটনীতিকবিস্তারিত পড়ুন

নারীদের উন্নয়ন হলে দেশ এগিয়ে যাবে : সমাজকল্যাণ মন্ত্রী

সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, নারীদের উন্নয়নবিস্তারিত পড়ুন

  • রংপুরে চার খুনের আলামত ধুয়েমুছে ফেলা হয়নি: আরএমপি
  • অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে পে-স্কেলের প্রজ্ঞাপন, কার বেতন কেমন বাড়ছে?
  • চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে একসঙ্গে পাঁচ শিশুর মৃত্যু
  • আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ
  • সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
  • ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • ধর্ষণের আলামত মেলেনি তবে ময়নাতদন্তে মিললো চাঞ্চল্যকর তথ্য
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
  • দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান