শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রমজানে ৫৯৫ টাকায় গরুর মাংস

রমজান উপলক্ষ্যে ছাড়কৃত মূল্যে পণ্য বিক্রির কার্যক্রম শুরু হয়েছে। আলোচিত মাংস ব্যবসায়ী খলিলের দোকানে গরুর মাংস পাওয়া যাবে ৫৯৫ টাকা কেজি দরে।

মঙ্গলবার সকালে রাজধানীর শাজাহানপুরে খলিল গোশত বিতান থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামান।

তিনি বলেন, ছাড়কৃত মূল্যে পণ্য বিক্রির জন্য বিভিন্ন প্রতিষ্ঠানকে উৎসাহ দেওয়া হচ্ছে। দিনভর রাজধানীর বেশ কয়েকটি স্থানে কম মূল্যে পণ্য বিক্রির কার্যক্রম শুরু হবে।

খলিলের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তিনি বলেন, বিশ্ব ভোক্তা দিবসে খলিলকে সেরা ব্যবসায়ী হিসেবে পুরস্কার দেওয়া হবে। খলিলের এই উদ্যোগের ফলে মাংসের দাম কমতে পারে।
এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি খলিলের মতো ব্যবসায়ীদের নিরাপত্তা দিতে জোর দেন তিনি।

এক প্রশ্নের জবাবে ভোক্তার মহাপরিচালক বলেন, যারা দেশকে জিম্মি করে মানুষকে ঠকায়, তারাই ভালো কাজে বাধা সৃষ্টি করে।
অনিয়ম ও বাজার কারসাজির খবর বেশি বেশি প্রচারের আহ্বান জানান তিনি।

এ সময় ব্যবসায়ী খলিল মিয়া বলেন, সারা বিশ্বেই মুসলিম দেশে দাম কমানো হয়। তাই তিনিও কমিয়েছেন। নিজেরা গরু উৎপাদন না করায় তাদের কেনা দাম অনুযায়ী বিক্রি করতে হয়।
কম দামে মাংস বিক্রি করলে ক্রেতা বেশি হয় বলেও জানান আলোচিত এই মাংস ব্যবসায়ী।

একই রকম সংবাদ সমূহ

সন্দেহের ভিত্তিতে কাউকে বাংলাদেশে ফেরত পাঠানো যাবে না: কলকাতা হাইকোর্ট

শুধুমাত্র সন্দেহের ভিত্তিতে কাউকে বাংলাদেশি হিসেবে চিহ্নিত করে দেশ থেকে বহিষ্কার করাবিস্তারিত পড়ুন

তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে মোদির সঙ্গে ত্রিবেদীর ‘খুব ভালো’ ও ‘দীর্ঘ’ বৈঠক

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনারবিস্তারিত পড়ুন

দিল্লিতে মোদি-ত্রিবেদীর বৈঠক ঘিরে নানা প্রশ্ন গুঞ্জন, আলোচনায় বাংলাদেশ

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এক অনির্ধারিত সফরে দিল্লি গেছেন। সোমবারবিস্তারিত পড়ুন

  • গুজরাটে ‘পবিত্রকরণ রিচুয়াল’-এর নামে নারীকে দলবদ্ধ ধর্ষণ, ভিডিও ছড়াল সোশ্যাল মিডিয়ায়
  • দিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক
  • শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
  • বিক্ষোভে উত্তাল দিল্লি: ইন্টারনেট বন্ধ, সাতশ’র বেশি আটক
  • ১২০ শতাংশ নিশ্চিত ভারত-বাংলাদেশের প্রধানমন্ত্রীর বৈঠক হবে: দীনেশ ত্রিবেদী
  • ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির
  • ভারত সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত: রাজনাথ সিং
  • নাশকতার নির্দেশনা ভারতীয় নম্বর থেকে, বিস্ফোরণ ঘটিয়ে ভিডিও পাঠালে ১০ হাজার
  • বাংলাদেশি সাংবাদিকদের ফ্রিতে সাংবাদিকতা শেখাবে ভারত
  • দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম, অনুমোদন দিল ভারত
  • কলকাতা নিউমার্কেট এলাকার ৮০০ রুপির ঘর এখন ৩ হাজার
  • নরেন্দ্র মোদির জন্মদিনে প্রদীপ না জ্বালানোয় জরিমানা