রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজগঞ্জ-পুলেরহাট সড়কে পিকআপের বেপরোয়া গতি : আতঙ্কে পথচারী, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ-পুলেরহাট সড়কে মাছ বহনকারী পিকআপ ভ্যানগুলোর বেপরোয়া গতিতে চলাচলের কারণে প্রতিদিনই চরম আতঙ্ক ও ঝুঁকির মধ্যে চলাচল করছেন পথচারী, শিক্ষার্থী, ব্যবসায়ী এবং সাধারণ মানুষ। বিশেষ করে রাজগঞ্জ বাজার এলাকায় জনসমাগম বেশি থাকলেও অনেক চালক গতি কমান না বলে অভিযোগ উঠেছে। এতে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।

স্থানীয়দের অভিযোগ, ভোর থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন মাছের আড়ত ও বাজারে মাছ পরিবহনের কাজে ব্যবহৃত এসব পিকআপ দ্রুতগতিতে চলাচল করে। বাজার, স্কুল, দোকানপাট কিংবা জনবহুল এলাকা-কোথাও যেন তাদের গতির লাগাম নেই। হর্ন বাজিয়ে দ্রুতগতিতে ছুটে চলা এসব যানবাহন দেখলেই পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

রাজগঞ্জ বাজারের ব্যবসায়ী আব্দুল ওহাব বলেন- মাছের পিকআপ দেখলেই বুক কেঁপে ওঠে। বাজারের ভেতরেও এরা গতি কমায় না। প্রতিদিনই দুর্ঘটনার আশঙ্কা নিয়ে ব্যবসা করতে হয়।

পথচারী আব্দুর রশীদ জানান- ছোট ছোট শিক্ষার্থী, নারী ও বৃদ্ধরা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন। রাস্তা পার হওয়ার সময় সবাইকে আতঙ্ক নিয়ে দাঁড়িয়ে থাকতে হয়। প্রশাসনের দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

স্থানীয় বাসিন্দা আনেস আলীর ভাষ্য- আইন সবার জন্য সমান হলেও কিছু চালক যেন কোনো নিয়মই মানতে চান না। তাদের বিরুদ্ধে নিয়মিত অভিযান ও কঠোর নজরদারি না থাকলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।

স্থানীয় সচেতন মহলের মতে- রাজগঞ্জ বাজার ও আশপাশের এলাকায় যানবাহনের গতি নিয়ন্ত্রণ, ট্রাফিক তদারকি বৃদ্ধি এবং বেপরোয়া চালকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ এখন সময়ের দাবি। পাশাপাশি বাজার এলাকায় স্পিড লিমিট নিশ্চিত করা এবং প্রয়োজনীয় সতর্কীকরণ ব্যবস্থা গ্রহণ করলে দুর্ঘটনার ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।

এ বিষয়ে এলাকাবাসী সংশ্লিষ্ট প্রশাসন, ট্রাফিক বিভাগ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি- কোনো অপ্রীতিকর দুর্ঘটনা ঘটার আগে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হোক, যাতে সাধারণ মানুষ নিরাপদে চলাচল করতে পারেন।

একই রকম সংবাদ সমূহ

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ

রাজগঞ্জ প্রতিনিধি : প্রবাসী প্রতিবেশীর সঙ্গে স্ত্রীর প্রেমের সম্পর্ক। বিষয়টি টের পেয়েবিস্তারিত পড়ুন

মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা

যশোরের মণিরামপুর উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পানিতে ডুবে নিহত দুই শিশুবিস্তারিত পড়ুন

  • যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত
  • যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার
  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি