শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজগঞ্জ শহীদ স্মৃতি গার্লস হাইস্কুলে এডহক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা

হেলাল উদ্দিন : যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যাপীঠে নবগঠিত এডহক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ জুলাই) বেলা ১১টায় অত্র বিদ্যাপীঠের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন- নবগঠিত কমিটির সভাপতি সহকারি অধ্যাপক মোঃ আবুল বাশার।
সহকারি শিক্ষক মোঃ মাহাবুবুর রহমানের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন- রাজগঞ্জ ডিগ্রী কলেজের প্রাক্তন সহকারি অধ্যক্ষ মোঃ গোলাম ফারুক, উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল মোত্তালিব গাজী, অবসরপ্রাপ্ত ভূমি সহকারি কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, সাবেক টিএন্ডটি কর্মকর্তা মোঃ আব্দুল মজিদ, রাজগঞ্জ ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মুজিবুর রহমান, বিদ্যাপীঠের সাবেক সভাপতি নুরজাহান বেগম, চন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম টগর, বিএনপি নেতা মোঃ আকবার হোসেন, প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম প্রমুখ।
এছাড়াও নবগঠিত কমিটির সকল সদস্যবৃন্দ, অত্র বিদ্যাপীঠের সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে জুলাই শহিদ দিবস উপলক্ষে স্মরণসভা ও দোয়া

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যকে সামনে রেখেবিস্তারিত পড়ুন

অতিভারী বৃষ্টিতে ঝাঁপা বাওড়ের মাছ খালে ভেসে যাচ্ছে, দুই কোটি টাকার ক্ষতির আশঙ্কা

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : অতিমাত্রার ভারি বৃষ্টিপাতের কারণে যশোরের মণিরামপুর উপজেলার ঐতিহ্যবাহীবিস্তারিত পড়ুন

  • যশোরের মণিরামপুরে দেড় মাসে বিদ্যুৎস্পৃষ্টে ৯ জনের মৃত্যু
  • খাদ্যের সন্ধানে যশোরের রাজগঞ্জে একসাথে ১৫টি হনুমান!
  • শিক্ষার গৌরব ও সাফল্যের ধারাবাহিকতায় অনন্য যশোরের রাজগঞ্জ হাইস্কুল
  • মণিরামপুরে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে গাছের চারা রোপণ
  • জাহিদ হাসান টুকুনের সুস্থতায় রাজগঞ্জ প্রেসক্লাবের দোয়া কামনা
  • মণিরামপুরে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক
  • বেনাপোল-মোংলা রেলপথে ৩ লাখ দেশি খেজুরের আঁটি ছড়িয়ে ইতিহাস
  • নতুন ৩ উপজেলা ও ১ থানা ঘোষণা হলেও বঞ্চিত রাজগঞ্জ
  • বৃষ্টিতে কাদার সাগরে মনিরামপুর-ঝিকরগাছা সড়ক, দুর্ঘটনার শঙ্কা
  • মাথায় বোঝা, কাঁধে সংসার: মনিরামপুরের ৯৬ অঞ্চলের পল্লীবধূদের নিরলস জীবনসংগ্রাম
  • রেলপথের দুই পাশে ১৬০ কেজি দেশি খেজুরের আটি ছড়িয়ে সবুজায়নের উদ্যোগ