বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজগঞ্জ হাইস্কুলের ৭৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

যশোরের মণিরামপুর উপজেলার ঐতিহ্যবাহী রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ৭৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষ্যে মঙ্গলবার (১৮ জানুয়ারি-২০২২) বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গনে এক আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি, রাজগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. আব্দুল লতিফ।

সহকারি শিক্ষক মো. নূরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী আলহাজ মো. আব্দুস সাত্তার, রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারি প্রধান শিক্ষক মো. আমির আলী খাঁ, রাজগঞ্জ ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত সহকারি অধ্যাপক আলহাজ কফিল উদ্দিন আহম্মেদ, ঝাঁপা ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক মো. আকবার আলী, অবসরপ্রাপ্ত শিক্ষক নীল রতন সিংহ, সিলেট সরকারি পলিটেকনিক কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ড. ইঞ্জিনিয়ার মো. আব্দুল্লাহ, যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা মো. জালাল উদ্দিন, অবসরপ্রাপ্ত ভুমি কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, ঝাঁপা ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মফিজুর রহমান, অবসরপ্রাপ্ত টিএনটি কর্মকর্তা মো. আব্দুল মাজিদ, উপজেলা যুবলীগের সদস্য মো. শিপন সরদার, চালুয়াহাটি ইউনিয়ন যুবলীগের সভাপতি এম.এম ইমরান খাঁন পান্না, ইউপি সদস্য জিএম মশিউর রহমান প্রমূখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মাসুদ কামাল তুষার।

এছাড়া এ অনুষ্ঠানে রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের জমিদাতাব্যক্তিদের বংশধরেরা, প্রতিষ্ঠাতাব্যক্তিদের বংশধরেরা, এলাকার সুধী সমাজ ও সকল শিক্ষক/কর্মচারী ও ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে কেককেটে বিদ্যালয়ের সাফল্য কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা রাজগঞ্জ মডেল ফাজিল মাদ্রাসার শিক্ষক ক্বারী মাওলানা মো. আব্দুল গণি।

উল্লেখ্য- ১৯৪৬ সালের ১৮ জানুয়ারি রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।

একই রকম সংবাদ সমূহ

অপ্রাপ্তবয়স্ক চালকের দৌরাত্ম্য: নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে ট্রাক্টরে মাটি পরিবহনে বাড়ছে দুর্ঘটনা ও পরিবেশঝুঁকি

যশোরের মনিরামপুর উপজেলার নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে অদক্ষ ও অপ্রাপ্তবয়স্ক কিশোর চালকদের দিয়ে ট্রাক্টরবিস্তারিত পড়ুন

ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী প্রশাসনকে উদ্দেশ্য করে প্রশ্নবিস্তারিত পড়ুন

এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা

যশোরের বেনাপোল বাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতেবিস্তারিত পড়ুন

  • পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে
  • ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের
  • চতুর্থ স্তম্ভের নীরব কান্না- কষ্টে দিন কাটে অনেক সংবাদকর্মীর পরিবার
  • মনিরামপুরে সড়ক দুর্ঘটনা মোটরসাইকেলের দুই আরোহী নিহত
  • মনিরামপুরে চার মাদকসেবীর জেল-জরিমানা
  • যশোরের রাজগঞ্জ উপস্বাস্থ্য কেন্দ্রে ওষুধ সংকট, চিকিৎসা সেবা ব্যাহত
  • মনিরামপুরে অবৈধভাবে কৃষিজমি খনন ও মাটি বিক্রি ৫ অভিযানে কারাদণ্ড ও জরিমানা
  • যশোরের শার্শায় ৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১
  • যশোরের রাজগঞ্জে পানিতে ডুবে তিন ছাগলের মৃত্যু
  • যশোরের ঝিকরগাছায় বাঁশঝাড়ে মিলল যুবকের র*ক্তা*ক্ত ম*রদে*হ
  • যশোরের রাজগঞ্জে নিয়ন্ত্রণহীন প্রক্রিয়াজাত খাবারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় রাজগঞ্জের ‘নাবা’ তিন বিভাগেই প্রথম স্থান