বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজগঞ্জে আ.লীগ নেতার উপর যুবদলের হামলা, থানায় অভিযোগ

যশোরের মণিরামপুর উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক আশরাফুলের উপর রাজগঞ্জ বাজারের শরিফুলের চায়ের দোকানে যুবদলের লোকজন আকস্মিক হামলা করেছে। পরে জনগণের ধাওয়ায় তারা পালিয়ে যায়।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়- সান্ত্রাসীরা গত শনিবার (১৮মার্চ) রাতে রাজগঞ্জ হাইস্কুল রোড সংলগ্ন শরিফুলের চায়ের দোকানের সামনে পূর্বপরিকল্পিতভাবে লোহার রড, রাম দা দিয়ে আকস্মিক আশরাফুলের উপর যুবদলের লোকজন হামলা করে এবং এলোপাতাড়িভাবে মারপিট করে। এক পর্যায় আশরাফুলের কাছে থাকা নগত ১০ হাজারর টাকা একটি আংটি ছিনিয়ে নেয়। এ সময় আশরাফুলের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে হামলাকারিরা পালিয়ে যায়। পরে আশরাফুলের স্বজনেরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।

আরও জানাযায়- আ.লীগ নেতা আশরাফুলের ডান হাতের একটি অংশ ভেঙে গেছে।

আহত আশরাফুল ইসলাম জানান- হামলাকারিরা সবাই যুবদল ও বিএনপি ক্যাডার। ইতিপূর্বে এ ধরণের অনেক কর্মকান্ড এলাকায় তারা ঘটিয়াছে।

তিনি আরও জানান- আমি, তাদের বিরুদ্ধে বিভিন্ন বিষয়ের প্রতিবাদ করায় আমার উপর হামলা করেছে তারা।

এ ঘটনায় রবিবার (১৯ মার্চ) মণিরামপুর থানায় ৭ জনের নাম উল্লেখ করে আশরাফুল ইসলাম বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছে।

অভিযুক্তরা হলেন- ইচানী গ্রামের মিলন হোসেন, কামাল হোসেন, টগর হোসেন, মোবারকপুর গ্রামের রেজাউল ইসলাম, রাজু খাঁ, মতিয়ার রহমান, শামসুর রহমান।

রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আমিনুর রহমান জানান- এ বিষয়ে অভিযোগ হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি

যশোরের মণিরামপুর ও রাজগঞ্জ বাজারে দেদারছে বিক্রি হচ্ছে কথিত ‘জেলি পুশ’ করাবিস্তারিত পড়ুন

মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুরে পুষ্পা দাস (৪৫) নামে এক বিধবা নারীকেবিস্তারিত পড়ুন

সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক

সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যের ব্যক্তিগত সহকারী (পিএস) পরিচয় দিয়ে প্রতারণাসহ নানা অপকর্মেরবিস্তারিত পড়ুন

  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি
  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম
  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত
  • যশোরের হরিদাসকাটিতে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি গাজী এনামুল হক
  • যশোরের মণিরামপুরে ৭ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল!
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে ৮৪ জন উত্তীর্ণ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • মণিরামপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন