সোমবার, আগস্ট ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজগঞ্জে আ.লীগের আঞ্চলিক অফিস ও জয় বাংলা চত্বর উদ্বোধন করেছেন প্রতিমন্ত্রী স্বপন

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারে বাংলাদেশ আওয়ামী লীগের আঞ্চলিক কার্যালয় ও জয় বাংলা চত্বর উদ্বোধন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও যশোর-৫ (মণিরামপুর) সংসদীয় আসনের সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য্য।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এই উদ্বোধন অনুষ্ঠান হয়। স্থানীয় আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বলেন- বাংলাদেশের সব উন্নয়নের মুল চাবিকাঠি কিন্তু আমাদের প্রিনপ্রিয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর জন্ম না হলে এই দেশ স্বাধীন হতো না। আজ বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতা উপহার দিয়েছেন। এখন আমাদের কাজ দেশকে গড়ে তোলা এবং স্মার্ট বাংলাদেশে পরিণত করা। পৃথিবীতে আমাদের এই বাঙালি জাতিকে সর্বশ্রেষ্ঠ আসনে প্রতিষ্ঠিত করা। এজন্য বাঙালি জাতিকে আজ ঐক্যবদ্ধভাবে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে সহযোগিতা করতে হবে।

প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বলেন, রাজগঞ্জের ভাসমান সেতু, বঙ্গবন্ধু ভাস্কার্য্য, জয় বাংলা চত্বর সহ রাজগঞ্জের প্রাকৃতিক ঐতিহাসিক নান্দনিক দৃশ্য প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করেই আমরা রাজগঞ্জকে থানার দাবী করবো।

এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ কাজী মাহমুদুল হাসান।

উদ্বোধনী অনুষ্ঠানে ঝাঁপা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ আকবার হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন- মণিরামপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস কাজী জলি আক্তার, ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক উত্তম চক্রবর্তী বাচ্চু, আওয়ামী লীগ নেতা এড. বশির আহমেদ খান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলাউদ্দিন, রাজগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল লতিফ, ইউপি চেয়ারম্যান মোঃ আবুল হোসেন, আব্দুল হামিদ সরদার প্রমুখ।

এছাড়া মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য সিনিয়র আওয়ামী লীগ নেতা সরদার আলাউদ্দিন, তরুন আওয়ামী লীগ নেতা শরিফুল ইসলাম চাকলাদার, ঝাঁপা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি সোহেল রানা, চালুয়াহাটি ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি ইমরান খান পান্না সহ পশ্চিম মণিরামপুর তথা রাজগঞ্জ অঞ্চলের সকল ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ সহ অঙ্গসংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক

সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যের ব্যক্তিগত সহকারী (পিএস) পরিচয় দিয়ে প্রতারণাসহ নানা অপকর্মেরবিস্তারিত পড়ুন

কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক

যশোরের মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নে কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগে দুইবিস্তারিত পড়ুন

সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি

সন্তান হারানোর শোক কাটিয়ে ওঠার আগেই নেমে এসেছে আরেক দুঃসহ আঘাত। একদিকেবিস্তারিত পড়ুন

  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম
  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত
  • যশোরের হরিদাসকাটিতে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি গাজী এনামুল হক
  • যশোরের মণিরামপুরে ৭ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল!
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে ৮৪ জন উত্তীর্ণ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • মণিরামপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার
  • রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য