বুধবার, আগস্ট ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজগঞ্জে ফসলী জমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে এক লাখ টাকা জরিমানা

রাজগঞ্জ প্রতিনিধি: যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকার চালুয়াহাটি ও ঝাঁপা ইউনিয়নে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর আওতায় পৃথক দুটি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অবৈধভাবে ফসলী জমি থেকে মাটি কাটার দায়ে দুইজনকে মোট এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

রবিবার (৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে চালুয়াহাটি ইউনিয়নের মোবারকপুর মৌজায় সরকারি কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে ফসলী জমিতে মাটি কেটে বিক্রির সময় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।

এ সময় ‘তারা ব্রিকস’-এর সত্ত্বাধিকারী জামশেদ আলীকে ৫ বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৭ক ধারা লঙ্ঘনের অপরাধে ১৫(১) ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।

পরবর্তীতে দুপুর ১টার দিকে ঝাঁপা ইউনিয়নের ষোলখাদা গ্রামে স্থানীয় অধিবাসীদের দেওয়া তথ্য ও ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার অভিযোগের ভিত্তিতে একই আইনের আওতায় আরেকটি ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। এ অভিযানে আব্দুস সাত্তারের ছেলে সেলিম হোসেকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ ভ্রাম্যমান আদালক পরিচালনা করেন মনিরামপুর সহকারি কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন। এসময় স্থানীয় ভূমি অফিসের কর্মকর্তাবৃন্দ ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

যশোরের মণিরামপুরে ৭ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল!

এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডেরবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে ৮৪ জন উত্তীর্ণ

যশোরের মণিরামপুর উপজেলার ঐতিহ্যবাহী রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায়বিস্তারিত পড়ুন

জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অনূর্ধ্ব-২১ দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন যশোরের মণিরামপুর উপজেলারবিস্তারিত পড়ুন

  • মণিরামপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার
  • রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য
  • যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার
  • মণিরামপুরের জালঝাড়া বাজারে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃ*ত্যু
  • শিশু আরাফাতের জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন
  • যশোরের রাজগঞ্জে বাওড় থেকে ভ্যানচালকের ভাসমান মরদেহ উদ্ধার
  • রোদ-বৃষ্টি-ঝড়ে থেমে নেই যশোরের মনিরামপুরের কৃষকদের কর্মযজ্ঞতা
  • ভবদহ অঞ্চলের ফসলি জমি নষ্ট করে অবৈধ মাছের ঘের নির্মাণের অভিযোগ
  • যশোরের মণিরামপুরে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি এনামুল হক
  • মনিরামপুরে ভারী বর্ষণে সড়কে ধস