সোমবার, আগস্ট ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজগঞ্জের খুচরা বাজারে চালের দাম বৃদ্ধি, বিপাকে শ্রমজীবী ও নিম্ন্নআয়ের মানুষ

হেলাল উদ্দিন: যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ খুচরা বাজারে চালের দাম বেড়েই চলেছে। গত এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি চালে দাম বেড়েছে প্রায় ৫ টাকা। রাজগঞ্জ খুচরা বাজারে বর্তমানে প্রতিকেজি ৫৫ টাকার নিচে কোনো চাল নেই। প্রকার ভেদে সকল প্রকার চালের দাম এভাবেই বাড়ছে। চালের দাম বৃদ্ধির কারণে বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষগুলো। রাজগঞ্জ বাজারের বিভিন্ন চাল বিক্রির খুচরা দোকান ঘুরে জানা গেছে- এক সপ্তাহ আগেও মিনিকেট (চিকন) চাল বিক্রি হয়েছে ৬০ থেকে ৬২ টাকা কেজি। বর্তমানে সেই চাল ৬৫ থেকে ৬৭ টাকা। আর মোটা চাল ৫০ টাকা কেজি বিক্রি হচ্ছিলো। বর্তমানে সেই চাল খুচরা বিক্রি হচ্ছে ৫৫ টাকা। আর চিকন চালের মধ্যে ভালোমানের চিকন চাল যেমন নাজিরশাইল ও জিরাশাইল প্রতি কেজি ৭৫ টাকার উপরে বিক্রি হচ্ছে। আশরাফ হোসেন ও সিরাজুল ইসলাম নামের দুইজন ক্রেতা বলেন- এখন আমনের মৌসুম চলছে। সংগত কারণে বাজারে চালের দাম কম হওয়ার কথা। কিন্তু সেটা না হয়ে বেড়েই চলেছে। এতে আমাদের মতো নিম্ন আয়ের মানুষেরা অত্যন্ত বিপাকে রয়েছে। তারা আরো বলেন- মজুতদাররা সিন্ডিকেট করে চালের দাম বাড়াচ্ছে। রফিক নামের একজন শ্রমজীবি মানুষ বলেন- চালের দাম বৃদ্ধি পাওয়ায় বেকায়দায় রয়েছি। মাঠে কাজও তেমন একটা নেই। একদিন হয়, আর একদিন হয় না। এমন অবস্থায় দিন যাচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে রাজগঞ্জ বাজারের একজন চাল বিক্রেতা জানান- পাইকারী বাজার থেকে বেশি দামে চাল কিনতে হচ্ছে। আমরা কি করবো। খোঁজখবর নিয়ে জানা গেছে- বড় বড় অটো রাইস মিল মালিকরা ইচ্ছেমতো মজুতের মাধ্যমে চালের দাম নিয়ন্ত্রণ করছেন। অটো রাইস মিলগুলো লাখ লাখ মণ ধানের মজুত করে ইচ্ছেমতো দাম বাড়িয়ে দিচ্ছে। ফলে খুচরা বাজারে এর প্রভাব পড়ছে। চালের দাম বৃদ্ধির কারণে রাজগঞ্জ এলাকার খেটে খাওয়া শ্রমজীবী ও নিম্নআয়ের মানুষগুলোর কষ্ট বেড়েছে। এর থেকে রেহাই পেতে শ্রমজীবী ও নিম্নআয়ের মানুষেরা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পারখাজুরাবিস্তারিত পড়ুন

ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার ঝাঁপা আলিম মাদ্রাসার প্রাক্তন ছাত্রী মোছাঃবিস্তারিত পড়ুন

প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম

প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে এবার জাতিসংঘের বিশ্বমঞ্চে গুরুত্বপূর্ণ দায়িত্বে মনিরামপুরের সন্তান ড.বিস্তারিত পড়ুন

  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত
  • যশোরের হরিদাসকাটিতে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি গাজী এনামুল হক
  • যশোরের মণিরামপুরে ৭ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল!
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে ৮৪ জন উত্তীর্ণ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • মণিরামপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার
  • রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য
  • যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার
  • মণিরামপুরের জালঝাড়া বাজারে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃ*ত্যু
  • শিশু আরাফাতের জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন