বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজগঞ্জের পল্লীতে গোলঘরের তালা ভেঙে গরু চুরি

হেলাল উদ্দিন : যশোরের মনিরামপুর উপজেলার পলাশী গ্রামে গোয়ালঘরের দরজার তালা ভেঙে সংঘবদ্ধ চোরের দল পিকআপ যোগে লক্ষাধিক টাকা মূল্যের একটি এঁড়ে গরু চুরি করে পালিয়ে গেছে। গরুর ডাকে মালিক টের পেয়ে চোরের দলকে ধাওয়া দেওয়া দিলে তিনটি গাভী ও একটি বাছুর গরু বাড়ির পাশের বাগানে রেখে দ্রুত গাড়ীযোগে পালিয়ে যেতে সক্ষম হন।

এ চুরির ঘটনাটি বৃহস্পতিবার (২৯ মে) গভীর রাতে উপজেলার রোহিতা ইউনিয়নের পলাশী গ্রামে জাহাঙ্গীর আলমের বাড়ীতে ঘটে। তিনি স্থানীয় প্রাইমারী স্কুলের নৈশপ্রহরী। জানা যায়- জাহাঙ্গীর আলমের গোয়ালে তিনটি গাভি, একটি এঁড়ে গরু ও একটি বাছুর ছিল।

রাতে গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে রাত ২টার দিকে চোরেরা গোয়ালের তালা ভেঙে তিনটি গাভী ও একটি এঁড়ে গরু চুরি করে নিয়ে পাশের রাস্তার ধারে বাগানে রেখে গাড়ীতে উঠোনোর চেষ্টা চালায়। চোরেরা বড় এঁড়ে গরুটি পিকআপে উঠানোর পর বাকী তিনটি গাভী গাড়ীতে তোলার প্রস্তুতি কালে গরুর ডাকে গৃহকর্তা জাহাঙ্গীর ও তার পরিবার টের পেয়ে চোরদের ধাওয়া দিলে দ্রুততার সাথে চোরের দল গাড়ীযোগে একটি গরু নিয়ে পালিয়ে যায়।

স্থানীয় ইউপি সদস্য জামাল উদ্দিন বলেন- ঘটনার খবর পেয়ে সকালে আমি সেখানে যাই। চারটি গরু নিয়ে যাওয়ার সময় মালিকের বাধায় কেবল একটি গরু নিয়ে চোরেরা পালিয়ে গেছে।

একই রকম সংবাদ সমূহ

পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পারখাজুরাবিস্তারিত পড়ুন

ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার ঝাঁপা আলিম মাদ্রাসার প্রাক্তন ছাত্রী মোছাঃবিস্তারিত পড়ুন

প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম

প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে এবার জাতিসংঘের বিশ্বমঞ্চে গুরুত্বপূর্ণ দায়িত্বে মনিরামপুরের সন্তান ড.বিস্তারিত পড়ুন

  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত
  • যশোরের হরিদাসকাটিতে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি গাজী এনামুল হক
  • যশোরের মণিরামপুরে ৭ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল!
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে ৮৪ জন উত্তীর্ণ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • মণিরামপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার
  • রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য
  • যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার
  • মণিরামপুরের জালঝাড়া বাজারে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃ*ত্যু
  • শিশু আরাফাতের জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন