রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজগঞ্জের মদনপুর হাইস্কুলের নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন

মণিরামপুর উপজেলার রাজগঞ্জের মদনপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত চারতলা একাডেমিক ভবন উদ্বোধন করেছেন ও প্রধিন অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি।

শনিবার (৪ সেপ্টেম্বর-২০২১) বিকাল সাড়ে ৪টায় উল্লেখিত বিদ্যালয় প্রাঙ্গনে নবনির্মিত ভবন উদ্বোধন করা হয়।

হরিহরনগর ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে ও হরিহরনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রিপন কুমার ধরের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন- মণিরামপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান, হরিহরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ জহুরুল ইসলাম, মণিরামপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক উত্তম চক্রবর্তী বাচ্চু প্রমুখ। এ অনুষ্ঠানের সার্বিক তত্বাবধায়নে ছিলেন- মদনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এম আক্তারুজ্জামান।

উল্লেখ্য- শিক্ষা প্রকৌশল অধিদফতরের বাস্তবায়নে এই ভবন নির্মাণ কাজ সম্পন্ন করা হয়েছে।

এদিন বিকাল ৩টায় রাজগঞ্জ মাধ্যমিক বালিকা বিদ্যাপীঠের প্রধান শিক্ষকের রুমে স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গসংগঠের নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি। এসময় রাজগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল লতিফ, ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ আকবার হোসেন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এসএম কওছার আহমেদ, ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ সোহেল রানা, রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মাসুদ কামাল তুষার প্রমুখ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত

যশোরের বেনাপোল স্থলবন্দরে ফর্কলিফটের মাধ্যমে পণ্য লোড করার সময় দুর্ঘটনায় এক হ্যান্ডেলিংবিস্তারিত পড়ুন

সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক

সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যের ব্যক্তিগত সহকারী (পিএস) পরিচয় দিয়ে প্রতারণাসহ নানা অপকর্মেরবিস্তারিত পড়ুন

কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক

যশোরের মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নে কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগে দুইবিস্তারিত পড়ুন

  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি
  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম
  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত
  • শার্শার কায়বায় ইয়াবাসহ যুবক আটক
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার
  • যশোরের হরিদাসকাটিতে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি গাজী এনামুল হক
  • যশোরের মণিরামপুরে ৭ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল!
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে ৮৪ জন উত্তীর্ণ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন