বুধবার, জুলাই ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজগঞ্জের মশ্বিমনগরে জমি বিরোধে চাচাকে কুপিয়ে জখম, আটক ৩

জমি নিয়ে বিরোধের জের ধরে ঘুম থেকে তুলে ইব্রাহিম হোসেন (৪২) নামের এক ব্যক্তিকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে পাঁচজনের বিরুদ্ধে।

মঙ্গলবার (২৫ মে-২০২১) সকাল সাড়ে সাতটার দিকে যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের মশ্বিমনগর গ্রামে ঘটনাটি ঘটে।

খবর পেয়ে আহত ইব্রাহিম হোসেনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। একই সাথে তিনজনকে আটক করেছেন রাজগঞ্জ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মোঃ শহীদ তিতুমীর।

আটক তিনজন হলেন, মশ্বিমনগর গ্রামের বাবর আলীর দুই ছেলে নূর মোহাম্মদ ও নূরুজ্জামান এবং নূর মোহাম্মদের ছেলে আবুল কাশেম।

আহত ইব্রাহিম একই গ্রামের এলেম মোড়লের ছেলে। সম্পর্কে তিনি নূর মোহম্মদ ও নূরুজ্জামানের চাচা।

আহত ইব্রাহিম বলেন, ‘বিদেশে নেওয়ার কথা বলে ২০ বছর আগে আমার দুই বিঘা জমি লিখে নেন ভাইপো নূর মোহাম্মদ ও নূরুজ্জামান। কিন্তু তারা আমাকে বিদেশে নিতে পারেনি। পরে জমি ফেরত পেতে একাধিকবার সালিশ বসিয়েছি। জমি ফেরত পাইনি। এই নিয়ে ভাইপোদের সাথে আমার দ্বন্দ্ব। সোমবার (২৪ মে-২০২১) রাতে কে বা কারা নূরুজ্জামানদের পানের বরজের দড়ি কেটে দেয়। তাতে সন্দেহ করে সকালে ঘুম থেকে তুলে এনে ওরা পাঁচজনে মিলে আমাকে কুপিয়েছে।’

রাজগঞ্জ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর মোঃ শহীদ তিতুমীর বলেন, ‘মারপিটের ঘটনায় তিনজনকে হেফাজতে রেখেছি। আহত ইব্রাহিমকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

একই রকম সংবাদ সমূহ

যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩

যশোরের শার্শা উপজেলার গোগা-রুদ্রপুর সড়কে ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবকবিস্তারিত পড়ুন

মনিরামপুরে ভারী বর্ষণে সড়কে ধস

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : টানা ভারী বর্ষণে যশোরের মনিরামপুর উপজেলার বেশ কয়েকটিবিস্তারিত পড়ুন

স্মার্টফোনের যুগেও গ্রামের চায়ের দোকানে টিকে আছে আন্তরিকতার আড্ডা

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : প্রযুক্তির এই দ্রুতগতির যুগে যখন অধিকাংশ মানুষ স্মার্টফোনেরবিস্তারিত পড়ুন

  • মণিরামপুরে স্কুলশিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার
  • বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন
  • সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, নিজেদের টাকায় সাঁকো বানাচ্ছে এলাকাবাসী
  • রাজগঞ্জের ‘সন্দেশ দাদু’ : সংগ্রাম আর ভালোবাসার এক অনন্য গল্প
  • যশোরের মণিরামপুরের বিভিন্ন স্থানে ভেঙ্গে পড়া সড়ক ও সেতু পরিদর্শনে এমপি এনামুল হক
  • রাজগঞ্জ-পুলেরহাট সড়কে পিকআপের বেপরোয়া গতি : আতঙ্কে পথচারী, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
  • রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে জুলাই শহিদ দিবস উপলক্ষে স্মরণসভা ও দোয়া
  • ঝিকরগাছায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ!
  • অতিভারী বৃষ্টিতে ঝাঁপা বাওড়ের মাছ খালে ভেসে যাচ্ছে, দুই কোটি টাকার ক্ষতির আশঙ্কা
  • বৃষ্টিভেজা মাঠে আর্জেন্টিনা-ব্রাজিলের লড়াই, ফুটবল উৎসবে মাতল রাজগঞ্জের ক্ষুদে শিক্ষার্থীরা
  • যশোরের মণিরামপুরে দেড় মাসে বিদ্যুৎস্পৃষ্টে ৯ জনের মৃত্যু
  • খাদ্যের সন্ধানে যশোরের রাজগঞ্জে একসাথে ১৫টি হনুমান!