বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজধানীতে বেনাপোল এক্সপ্রেসে আগুন, ৪ লাশ উদ্ধার

রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে চারজন নিহত হয়েছেন। আগুনে বেশ কয়েকজন দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।

শুক্রবার রাত ৯টা ৫ মিনিটে আগুন লাগার ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিবুল হাসান বলেন, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ৭টি ইউনিট যায়। তারা আগুন নিয়ন্ত্রণ করে।

তিনি বলেন, পশ্চিমাঞ্চল থেকে বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি কমলাপুর রেল স্টেশনে আসছিল। কমলাপুর প্ল্যাটফর্মে প্রবে‌শের আগমুর্হূ‌তে গোপীবাগ রেললাইন এলাকায় বেনাপোল এক্সপ্রেসে আগুন লাগে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো জানা যায়নি।

এদি‌কে রাত সা‌ড়ে ৯টার দিকে ঢাকা রেলও‌য়ে থানার ওসি ফের‌দৌস আহ‌মেদ বিশ্বাস জানান, ট্রেন‌টি বেনা‌পোল থে‌কে যথাসময়ে ছে‌ড়ে আসার পর শুক্রবার রাত ৯টার প‌র কমলাপুর স্টেশ‌নে প্রবেশ করার কথা ছিল। এর আগে স্টেশন আউটা‌রের গোপীবাগ রেললাইনে ট্রেন‌টির পেছ‌নের তিন‌টি ব‌গির আগের দু‌টি (চ ও ছ) ব‌গিতে আগুন লা‌গে। এরপর সাম‌নের পাওয়ারকার ব‌গি‌তেও আগুন ছ‌ড়ি‌য়ে প‌ড়ে। পাওয়ারকা‌রের সাম‌নে থাকা প‌রের ব‌গিগু‌লো কে‌টে বি‌চ্ছিন্ন করা হ‌য়ে‌ছে।

তিনি বলেন, রাত ১০টা পর্যন্ত চ, ছ ও পাওয়ারকার ব‌গি‌তে আগুন জ্বল‌ছিল। ফায়ার সা‌র্ভি‌সের একা‌ধিক টিম আগুন নেভা‌তে চেষ্টা কর‌ছে। আগু‌নের ঘটনায় কতজন মারা গে‌ছেন এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।

ঢাকা রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কমান্ডার শ‌হিদুল ইসলাম জানান, চ এবং ছ‌ ব‌গি দু‌টি একেবা‌রেই পুড়ে গেছে। এছাড়া আরও দু‌টি ব‌গি‌তেও কম‌বেশি পুড়েছে। পাওয়ারকারেও আগুন লাগে। ১০টার দি‌কে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। পরে ৪ জ‌নের লাশ পাওয়া গেছে। ক‌য়েকজন আহত হ‌য়ে‌ছেন। প্রাথ‌মিকভা‌বে ধারণা করা হ‌চ্ছে এটি দুর্বৃত্তদের কাজ।

একই রকম সংবাদ সমূহ

গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল, ‘নতুন তরুণীকে’ ঘিরে আলোচনা তুঙ্গে

সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ আংশিক) আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমেবিস্তারিত পড়ুন

মন্ত্রিপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইনের খসড়া অনুমোদন

মন্ত্রিপরিষদের ১৪তম সভায় বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া নীতিগত ও চুড়ান্তভাবেবিস্তারিত পড়ুন

কক্সবাজারের পর্যটন নিয়ে মহাপরিকল্পনা, শিথিল হতে পারে বিধিনিষেধ

কক্সবাজারকে আন্তর্জাতিক ও আঞ্চলিক পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগবিস্তারিত পড়ুন

  • পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
  • গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি
  • তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির
  • সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী
  • ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬ হাজার ১৬৫ জন
  • শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, আলোচনায় ৩ জন
  • সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতে পারেন
  • বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার পাশে থাকবে: প্রধানমন্ত্রী
  • ১৩ জুলাই যারা পরীক্ষা দিতে পারেননি, তারা নিবন্ধন করে পরীক্ষা দিতে পারবেন
  • রাষ্ট্রপতি-শেখ হাসিনার ফোনালাপ, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • রাষ্ট্রপতি চাইলে পদত্যাগ করতে পারেন, এতে সরকারের করার কিছু নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
  • রাষ্ট্রপতি বিষয়ে বিএনপিকে বারবার সতর্ক করা হলেও বিষয়টি গুরুত্ব পায়নি: আসিফ মাহমুদ