শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজধানীর একুশে বইমেলায় মানুষের ঢল

দেখে বোঝার উপায় নেই যে, আজ মাত্র বইমেলার দ্বিতীয় দিন। মানুষের ভিড়, হৈ-হুল্লোড়, তরুণ-তরুণীদের ঘোরাফেরা, ছবি-সেলফি আর বইয়ের কেনাকাটায় পুরোদমে জমজমাট অমর একুশে বইমেলা। সকাল ১১টায় মেলা শুরুর পর মানুষের উপস্থিতি কম থাকলেও বিকেল থেকে তা বাড়তে থাকে। এরপর সন্ধ্যা নামতেই যেন পুরো এলাকাজুড়ে ঢল নামে মানুষের।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) সরেজমিনে বইমেলার বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণ ঘুরে এমন চিত্র দেখা যায়। মেলায় আগত পাঠক-দর্শনার্থীরাও বলছেন, সাধারণত এমন দৃশ্য মেলার শেষের দিকে অথবা মেলার সময় অর্ধেক গড়ানোর পরে দেখা যায়। তবে আজ ছুটির দিন হওয়ার সুবাদে এবং পরিবেশও অনুকূলে থাকার কারণে বইমেলায় মানুষের উপস্থিতি বেড়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সায়মা নাহার দিনা বলেন, শুরুর দিকে হওয়ার কারণে ভিড় কম হবে এমনটি ভেবে মেলায় এসেছিলাম। কিন্তু এসে দেখি অনেক মানুষ এসেছেন। মনে হচ্ছে, আজকে ছুটির দিন হওয়াতে মানুষের উপস্থিতি বেড়েছে। সাধারণত অন্যান্য বছর বইমেলার শুরুর দিকেই এমন উপস্থিতি দেখা যায় না। তবে এবারের পরিসর বাড়ানো হয়েছে। যার কারণে প্রবেশ পথে হকার কিংবা অন্যান্য সমস্যাগুলো একেবারে নেই বললেই চলে।

আসিফ হাওলাদার নামের আরেক দর্শনার্থী বলেন, মেলার সার্বিক পরিবেশ নিয়ে সন্তুষ্ট। এখন পর্যন্ত তেমন কোন সমস্যা চোখে পড়েনি। তবে মানুষের ভিড় শুরুর দিকেই বেড়েছে। এবার আশা করা যায়, বেশ জমজমাট বইমেলা হবে। এখনো কোনো বই কেনাকাটা করিনি। ঘুরে দেখছি। পছন্দ হলে অবশ্যই নিয়ে নেব।

তবে এখনও সোহরাওয়ার্দী উদ্যান অংশে বেশ কয়েকটি স্টলের সাজসজ্জা এবং আনুষঙ্গিক কার্যক্রম চালাতে দেখা গেছে।

বিষয়টি নিয়ে বইমেলা কমিটির সদস্য সচিব ড. কে এম মুজাহিদুল ইসলাম বলেন, আমরা প্রকাশকদের সঙ্গে বসেই সব সিদ্ধান্ত নিয়েছি। সে অনুযায়ী ২৩ তারিখেই স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। সময় কোনো অজুহাত নয়। অধিকাংশ প্রকাশনীগুলোই প্যাভিলিয়ন ও স্টল নির্মাণ করে ফেলছে। তাদের তো সময় লাগেনি। এরা কেন এখনো কাজ শেষ করতে পারেনি।

তিনি বলেন, বইমেলায় ছোট-ছোট স্টলগুলোর কাজ কম। বিষয়টি মনিটরিং এর জন্য আমি লোক পাঠিয়েছি। আমি তারা রিপোর্ট দিলেই সিদ্ধান্ত নেব।

উল্লেখ্য, বাংলা একাডেমির পক্ষ থেকে জানানো হয়েছে এবার বইমেলা অনুষ্ঠিত হচ্ছে বাংলা একাডেমি প্রাঙ্গণ এবং ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের প্রায় সাড়ে ১১ লাখ বর্গফুট জায়গায়। একাডেমি প্রাঙ্গণে ১২০টি প্রতিষ্ঠানকে ১৭৩টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৫১৫টি প্রতিষ্ঠানকে ৭৬৪টি ইউনিট অর্থাৎ মোট ৬৩৫টি প্রতিষ্ঠানকে ৯৩৭টি ইউনিট বরাদ্দ দেওয়া হয়েছে। মেলায় ৩৭টি (একাডেমি প্রাঙ্গণে ১টি ও সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৩৬টি) প্যাভিলিয়ন রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে যুবকের আঙুল বিচ্ছিন্ন

আশুলিয়ার একটি বাসা-বাড়িতে ককটেল তৈরির সময় বিস্ফোরণে রনি (২০) নামে এক যুবকেরবিস্তারিত পড়ুন

নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন

২০২৮ সালে নতুন কারিকুলাম চালু করা হবে বলে জানিয়ে আসছেন শিক্ষামন্ত্রী ড.বিস্তারিত পড়ুন

প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এ বছর মোট ৭৯ হাজারবিস্তারিত পড়ুন

  • স্থানীয় সরকার নির্বাচন, কাউন্সিল ও সাংগঠনিক প্রস্তুতিতে বিএনপির জোর
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • প্রবাসী কার্ড চালু হচ্ছে চলতি মাসেই, মিলবে যেসব সুবিধা
  • জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
  • আমাদের কঠিন সময়ে পরম সহানুভূতিশীল ছিলেন জমির উদ্দিন: জামায়াত আমির
  • সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার জমির উদ্দিন মারা গেছেন
  • পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী উপহার পেলেন শিশুদের আঁকা ছবি
  • ৫ আগস্টের পর পালিয়ে থাকা তিন পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
  • যুগ্ম-সচিব পদে ১৭২ কর্মকর্তার পদোন্নতি
  • শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকা থেকে ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী
  • জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান