শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘রাজনীতির সর্বশেষ অগ্রগতি দেখে মনে হচ্ছে ঘাম দিয়ে জ্বর ছাড়ছে’ : মারুফ কামাল খান

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব সাংবাদিক মারুফ কামাল খান বলেছেন, জাতীয় রাজনৈতিক অঙ্গনের সর্বশেষ অগ্রগতি দেখে আমার মনে হচ্ছে, ঘাম দিয়ে জ্বর ছাড়ছে।

তিনি বলেন, আমি আশাবাদী হচ্ছি। আমি কায়মনোবাক্যে প্রার্থনা করছি, দূর হোক রাজনীতির ভ্রান্তিবিলাস। পরাজিত হোক চক্রান্তের কূটাভাস।

মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।

ওই পোস্টে মারুফ কামাল খান আরও বলেন, টোকাইতন্ত্রের ফাঁপরবাজি এড়িয়ে পরিণত নেতৃত্ব এগিয়ে যাক সঠিক পথ ধরে মঞ্জিলে মাকসুদের দিকে। দ্বন্দ্ব-সংঘাত অনিবার্য বিপর্যয় ডেকে আনবে। সমঝোতাই সাফল্যের সিঁড়ি।

তিনি বলেন, আবেগে নয়, বাস্তবতার আলোকে পথ ও শত্রু-মিত্র চিনে নিয়ে করণীয় নির্ধারণ করুন তারেক রহমান। আর, এখনো নির্ভুল পথের দিশারী হয়ে থাকায় খালেদা জিয়ার প্রতি অপরিসীম কৃতজ্ঞতা।

প্রসঙ্গত, নির্বাচনি টাইমফ্রেম নিয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে প্রধান রাজনৈতিক দল বিএনপির টানাপোড়েন চলছে। প্রধান উপদেষ্টা এপ্রিলের শুরুতে ভোটের রোডম্যাপ ঘোষণা করেছেন। এ নিয়ে বিএনপি নেতারা কড়া প্রতিক্রিয়া দেখান। বাহাসের মধ্যে স্বস্তির খবর হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বসছেন প্রধান উপদেষ্টার সঙ্গে। লন্ডনে অনুষ্ঠেয় এই বৈঠকের দিকে তাকিয়ে দেশবাসী। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, দেশের রাজনীতিতে স্বস্তির সুবাতাস বইয়ের যাওয়ার ইঙ্গিত এই বৈঠক।

একই রকম সংবাদ সমূহ

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।বিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী
  • জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হলেন এহসান মাহমুদ
  • দিল্লির হাইকমিশনারের অনুমোদন: আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বললেন শামা ওবায়েদ
  • তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু: ডিএমপি কমিশনার
  • শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামির জন্য রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ
  • শিক্ষা, ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া প্রকৃত গণতন্ত্র অসম্ভব: রুহুল কবির রিজভী
  • ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…