বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজনৈতিক সংস্কারে বাংলাদেশকে সহায়তা করতে আগ্রহী কমনওয়েলথ

আগামী বছর হতে যাওয়া নির্বাচনের আগে রাজনৈতিক সংস্কারে বাংলাদেশকে সহায়তা করতে আগ্রহী কমনওয়েলথ।

মঙ্গলবার সংস্থাটির মহাসচিব শার্লি আয়োরকর বচওয়ে লন্ডনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে এই আগ্রহের কথা জানিয়েছেন।

বচওয়ে বলেন, ‘বাংলাদেশের প্রয়োজন হলে আমরা সহায়তা প্রদান করতে পেরে খুশি হব, বিশেষ করে সাংবিধানিক সংস্কারে সমর্থন প্রয়োজন হলে।’

গণতন্ত্র এবং সুশাসন প্রতিষ্ঠায় সদস্য দেশগুলিকে সমর্থন করা আগামী পাঁচ বছরে সংস্থাটির অন্যতম প্রধান অগ্রাধিকার বলেও জানান বচওয়ে। এছাড়াও সংস্থাটির অন্যান্য অগ্রাধিকারের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে সদস্য দেশগুলিকে সহায়তা করার কথাও জানান বচওয়ে।

কমনওয়েলথ ২.৭ বিলিয়ন মানুষের একটি প্ল্যাটফর্ম উল্লেখ করে ঘানার এই নাগরিক বলেন, বর্তমানে সদস্য দেশগুলির মধ্যে বার্ষিক বাণিজ্য প্রায় ৮৫০ বিলিয়ন মার্কিন ডলার। যা আগামী বছরগুলিতে কমপক্ষে ১ ট্রিলিয়ন ডলারে উন্নীত করার পরিকল্পনা তাদের রয়েছে।

তিনি বলেন, কমনওয়েলথের অনেক সদস্য জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত এবং এই সদস্য দেশগুলির অনেকেরই আকার ছোট।

বচওয়ে বলেন, ‘আমরা তাদের জলবায়ু অর্থায়নে প্রবেশাধিকার পেতে সাহায্য করার চেষ্টা করব।’

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস কমনওয়েলথ মহাসচিবকে খেলাধুলার সম্ভাবনা অন্বেষণ এবং সদস্য দেশগুলির মধ্যে যুব সম্পৃক্ততা বৃদ্ধির আহ্বান জানান।

ড. ইউনূস বলেন, ‘খেলাধুলা কেবল বিনোদনের একটি মাধ্যম নয় বরং এক ধরণের সামাজিক অভিমুখ। আমরা ক্রীড়াবিদদের উদ্যোক্তা হতে উৎসাহিত করছি। খেলাধুলা কমনওয়েলথকে স্মরণীয় করে রাখার একটি ভালো উপায় হতে পারে।’

যার প্রেক্ষিতে কমনওয়েলথ মহাসচিব বলেন, তারা এই মাসে ঢাকায় একটি যুব কর্মসূচি আয়োজন করতে যাচ্ছেন।

বচওয়ে বলেন, কমনওয়েলথ জনসংখ্যার ১.৫ বিলিয়ন মানুষ তরুণ এবং তারা তাদের বিভিন্ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করার চেষ্টা করছেন। এছাড়াও তারা শিক্ষার্থীদের জন্য কমনওয়েলথ বৃত্তি পুনর্গঠনের পরিকল্পনা করছেন।

কমনওয়েলথ মহাসচিবের সঙ্গে হওয়া প্রধান উপদেষ্টার এই বৈঠকে আরও উপস্থিত ছিলেন- জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ এবং যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম।

একই রকম সংবাদ সমূহ

আমি ও আমার স্ত্রী মালয়েশিয়ার আতিথেয়তার জন্য কৃতজ্ঞ: প্রধানমন্ত্রী

মালয়েশিয়া সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল প্রায়বিস্তারিত পড়ুন

মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ অভিবাসীদের বৈধ করার আহ্বান প্রধানমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে সে দেশের প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমেরবিস্তারিত পড়ুন

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম-এর সঙ্গে তার বিস্তৃত ওবিস্তারিত পড়ুন

  • বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর
  • বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান
  • মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক: বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা
  • পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা
  • মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
  • প্রধানমন্ত্রী তারেক রহমানকে মালয়েশিয়ায় লালগালিচা সংবর্ধনা
  • কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশিসহ নিহত ৬
  • এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ
  • দুবাইয়ে যেভাবে গ্রেফতার হলেন বেনজীর আহমেদ
  • দুবাইয়ে গ্রেফতার বেনজীরকে দ্রুত ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে: দুদক
  • দুবাইয়ে গ্রেফতার বেনজীরের কাছে একাধিক দেশের পাসপোর্ট
  • নেপালের রাষ্ট্রপতিকে আম উপহার পাঠাল বাংলাদেশ