সোমবার, আগস্ট ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজশাহী প্রতিনিধি

রাজশাহীতে চোর সন্দেহে দুই শ্রমিককে পিটিয়ে হত্যা, আটক ৪ 

রাজশাহীতে চোর সন্দেহে বাড়ির মালিকের নির্যাতনে দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৮টা পর্যন্ত তাদের নির্যাতন করা হয়।
খবর পেয়ে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার সপুরা বিসিক এলাকার মডার্ন ফুড কারখানা সংলগ্ন একটি বাড়ি থেকে পুলিশ নির্যাতনের শিকার দুই শ্রমিককে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা একজনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় অপরজনকে হাসপাতালের ৮ নং ওয়ার্ডে ভর্তি করা হয়। রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসধীন অবস্থায় মারা যান আরেকজন। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।
নিহতরা হলেন, নওগাঁর মান্দা উপজেলার সগুনা গ্রামের আবদুস সামাদের ছেলে রেজাউল করিম (৪৫) ও চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৈতান্নপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে রাকিবুল ইসলাম (৩৫)। তারা দুইজনেই রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার তেরোখাদিয়া ডাবতলা এলাকায় থাকতেন।
রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার ওসি মাজহারুল ইসলাম জানান, নগরীর সপুরা বিশাল বিস্কুট ফ্যাক্টরির সামনে আবদুল মালেক হাজির ছেলে মডার্ন ফুড কারখানার মালিক মোহাম্মদ আব্দুল্লার (৩৮) বাড়িতে গত কয়েকদিন ধরে রাকিবুল ও রেজাউল রাজমিস্ত্রির কাজ করছিল। বৃহস্পতিবার দুপুরে বাড়ি থেকে ১০ লাখ টাকা চুরির অভিযোগে তাদের দুইজনকে বেঁধে রেখে নির্যাতন শুরু করে। রাত ৮টা পর্যন্ত তাদের নির্যাতন করা হয়।
ওসি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রাত ৮টার দিকে ওই বাড়িতে অভিযান চালিয়ে গুরুতর আহত অবস্থায় দুইজন উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। এদের মধ্যে রেজাউলকে জরুরী বিভাগে মৃত ঘোষণা করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাকিবুল ইসলাম।
ওসি মাজহারুল বলেন, এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। এরা হলেন, বাড়ি মালিক আব্দুল্লাহ (৩৮), তার শ্বশুরমশাই মাসুম রেজা (৫০), চাচাতো শ্যালক মঈন উদ্দিন রিয়াল (১৯) ও মডার্ন ফুডের  ম্যানেজার ইমরান হোসেন (২১)। এদের বিরুদ্ধে হ*ত্যা মামলা দায়ের করা হবে।
ওসি আরও বলেন, স্বীকারোক্তি আদায়ের জন্য দুই শ্রমিককে খুঁটিতে বেঁধে লোহার রড ও লাঠি দিয়ে বেদম মারধর করা হয়। এই নির্যাতনের তারা ভিডিও ধারণ করে। এই ধরণের দুটি ভিডিও উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে রাজশাহী মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

একই রকম সংবাদ সমূহ

লংমার্চ ও সমাবেশ, পুলিশের সহযোগিতা চায় চট্টগ্রাম জামায়াত

চট্টগ্রামে ৫ সেপ্টেম্বরের লংমার্চ ও লালদিঘী সমাবেশকে কেন্দ্র করে নগরীর সার্বিক আইনশৃঙ্খলাবিস্তারিত পড়ুন

রোজার পরেই এসএসসি পরীক্ষা, আপাতত পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী

সবকিছু বিবেচনা করেই রোজার পর এসএসসি পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রীবিস্তারিত পড়ুন

আমাদের জন্য ঘোর অন্ধকার অপেক্ষা করছে: বিএনপির এমপি সেলিম

‘প্রশাসনের একটি প্রভাবশালী অংশ এই সরকারকে ব্যর্থ প্রমাণ করার জন্য মরিয়া হয়েবিস্তারিত পড়ুন

  • ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, শনাক্তে রেকর্ড
  • পে-স্কেল অনুমোদন: কোন গ্রেডে কত বেতন বাড়ছে, তালিকা প্রকাশ
  • মন্ত্রিসভার বৈঠকে নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত?
  • নীতিমালা জারি: ৮ শ্রেণির মানুষ পাবেন না ফ্যামিলি কার্ড
  • বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি
  • ই-রিকশা ব্যবস্থাপনায় নীতিমালা প্রণয়ন করছে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ
  • মির্জা ফখরুলের চেয়ারে সালাহউদ্দিনকে বসিয়ে কী বার্তা দিল বিএনপি?
  • স্থানীয় নির্বাচনে ঐক্যবদ্ধ থাকতে ও একক প্রার্থীর ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
  • নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর গুম: প্রধানমন্ত্রী
  • গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী
  • গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী