বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাষ্ট্রের সব মানুষের ন্যায়বিচার পাওয়ার অধিকার রয়েছে: আমু

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি বলেন, জনগণকে আইনি সেবা প্রদান করার লক্ষ্যে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম ‘আইনগত সহায়তা প্রদান’ আইন পাশ করেন। কারণ আইনের দৃষ্টিতে রাষ্ট্রের সব মানুষের ন্যায়বিচার পাওয়ার অধিকার রয়েছে। সেই লক্ষ্যে বাংলাদেশ সরকার বিনামূল্যে আইনি সহায়তা সেবার দ্বার উন্মোচন করেছে। সরকার ও রাষ্ট্রের বিধান অনুযায়ী সাধারণ ও অসচ্ছল মানুষের আইনগত সহায়তা পাওয়ার অধিকার রয়েছে তাই আমরা এটি কার্যকর করার লক্ষ্যে চেষ্টা চালাচ্ছি।

আইনগত সহায়তা সেবা দিবস উপলক্ষে রোববার সকাল সাড়ে ৮টায় জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ঝালকাঠি ‘স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠিতে নানা আয়োজনে আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে।

রোববার সকাল সাড়ে ৮টায় জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। পরে আদালত চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালি শেষে আদালতের শহীদ সোহেল-জগন্নাথ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে ঝালকাঠির সিনিয়র জেলা ও দায়রা জজ ও জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মো. রহিবুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন- জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম, পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পারভেজ শাহরিয়ার, সিভিল সার্জন ডা. এইচএম জহিরুল ইসলাম।

অনুষ্ঠানে জেলার বিচারক, আইনজীবী এবং সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন। এ সময় লিগ্যাল এইডের দুইজন সেরা প্যানেল আইনজীবীকে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।

একই রকম সংবাদ সমূহ

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজীবিস্তারিত পড়ুন

দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন

আসন্ন শারদীয় দুর্গোৎসব ঘিরে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্রবিস্তারিত পড়ুন

হাসানুল হক ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল

চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হকবিস্তারিত পড়ুন

  • জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী
  • শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী
  • ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
  • অপতথ্য রোধে তরুণদের সচেতন হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী
  • ‘আমি আওয়ামী লীগার না, আমি হেলমেট পরব না’, প্রিজন ভ্যান থেকে আখতারুজ্জামান
  • জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার
  • তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ
  • দলীয় পরিচয়ে অপকর্মে জড়ালে কোনো ছাড় নয়: প্রতিমন্ত্রী ইশরাক
  • ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এবার বিএনপি থেকে পদত্যাগের নির্দেশ