বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

লাঙ্গল প্রতীক বিজয়ী হলে প্রতিটি ঘর হবে এমপির ঘর: সাতক্ষীরার সাবেক এমপি আশু

লাঙ্গল প্রতীক বিজয়ী হলে সাতক্ষীরা সদর ও দেবহাটার প্রতিটি ঘর হবে এমপির ঘর। আমি নির্বাচিত হলে একক কোনো সিদ্ধান্ত নেব না, আপনাদের অধিকার রক্ষা এবং এলাকার উন্নয়নে প্রতিটি নাগরিকের মতামতকে আমি সর্বোচ্চ গুরুত্ব দেব। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের শেষ কর্মীসভায় এসব কথা বলেন জাতীয় পার্টির প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মো. আশরাফুজ্জামান আশু।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে শহরের কাটিয়ায় সদর ও দেবহাটা উপজেলার নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এলাকাটি জনসমুদ্রে পরিণত হয়।

আশরাফুজ্জামান আশু ভোটারদের উদ্দেশ্যে বলেন, এমপি হওয়া মানে দাপট বা ক্ষমতার মোহ নয়, এটি জনগণের পবিত্র আমানত। আমার অতীতের ৭ মাসের সংসদীয় জীবনে আমি দেখিয়েছি কীভাবে রাজনৈতিক প্রতিহিংসামুক্ত সমাজ গঠন করা যায়। ইনশাআল্লাহ, আগামীতে নির্বাচিত হলেও এই জনপদে কোনো রাজনৈতিক হয়রানি বা হানাহানি থাকবে না।

সদর ও দেবহাটার উন্নয়ন নিয়ে তিনি বলেন, অবকাঠামো থেকে শুরু করে শিক্ষা ও স্বাস্থ্য খাতে আমরা অনেক পিছিয়ে আছি। আমার মূল লক্ষ্য হবে এই জনপদকে একটি আধুনিক ও বৈষম্যহীন এলাকা হিসেবে গড়ে তোলাই আমার প্রধান প্রতিশ্রুতি।

জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক ও সাবেক সদর উপজেলা চেয়ারম্যান মো. মশিউর রহমান বাবু, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার জাহিদ তপন, সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান বিপুল, জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন খান বাপ্পি, অর্থ সম্পাদক মো. আশরাফ আলী, পৌর জাতীয় পার্টির সভাপতি ও ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা, পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ আব্দুস সাদেক, জেলা ছাত্রসমাজের সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর কায়ছারুজ্জামান হিমেল, জেলা সেচ্ছাসেবক পার্টির আহবায়ক আমিনুল হক ফিরোজ, সদস্য সচিব কমল বিশ্বাস, জেলা জাতীয় যুব সংহতির সভাপতি আশিকুর রহমান বাপ্পি, সাধারণ সম্পাদক আবু তাহের, জেলা তরুণ পার্টির সভাপতি আবু ইয়াসিন, সাধারণ সম্পাদক আব্দুল কাদের, জেলা শ্রমিক পার্টির আহবায়ক মাগফুর রহমান, সদর উপজেলা ছাত্র সমাজের সাধারণ সম্পাদক কাইয়ুমুজ্জামান পাভেল, সরকারি কলেজ ছাত্র সমাজের সভাপতি সাকিব জামান দীপ্ত, দেবহাটা উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান বকুল, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনু, সাবেক ছাত্রনেতা মো. আনসার আলী গাইনসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

ঘর হারিয়ে খাদ্য অধিকারও হারাচ্ছে সাতক্ষীরার বাস্তুচ্যুত মানুষ খানি-র গবেষণা

ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও তীব্র নদীভাঙনে ভিটেমাটি হারিয়ে সাতক্ষীরা শহরের বস্তিতে আশ্রয় নেওয়াবিস্তারিত পড়ুন

প্রণোদনায় বাড়ছে সাতক্ষীরায় আমন আবাদ : সবুজের মাঝে উঁকি দিচ্ছে কৃষকের স্বপ্ন

আব্দুর রহমান, সাতক্ষীরা: জলাবদ্ধতা হ্রাসসহ বৃষ্টিপাতের ভারসাম্য বজায় থাকায় চলতি মৌসুমে সাতক্ষীরাসহবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জাপার সভাপতির সুস্থতা কামনায় জেলাবাসীর কাছে দোয়ার আহ্বান

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির (জাপা) সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ শেখ আজহারবিস্তারিত পড়ুন

  • রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ
  • সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা ও মহড়া
  • সাংবাদিক সুজন ও সুজয়ের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক
  • কপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা : ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি
  • সাতক্ষীরায় মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা
  • জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ
  • সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স
  • পূজাকে ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন
  • সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত
  • সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
  • সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩
  • জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক