বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

লিটনের সেঞ্চুরির পরও ইনিংস ব্যবধানে হারলো বাংলাদেশ

২০১৯ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লিটন দাসের শৈল্পিক ব্যাটিংয়ে মুগ্ধ হয়ে ইয়ান বিশপ বলেছিলেন, ‘সে আজ ব্যাট দিয়ে মোনালিসা আঁকছে।’

লিটনের ব্যাটিং-সৌন্দর্য এভাবে মুগ্ধ করে অনেককেই। শুধু ধারাবাহিকতার অভাব ও ইনিংসগুলোকে পূর্ণতা দিতে না পারার কারণে বেশিক্ষণ মোহবিষ্ট হয়ে থাকার সুযোগ হয় না। তবে বাংলাদেশের ডানহাতি ব্যাটার ক্রাইস্টচার্চে আজ যেন ধ্রুপদি ব্যাটিংয়ের নতুন সংজ্ঞা লিখলেন।

কাট, আপার কাট, কাভার ড্রাইভ, ফ্রন্টফুট পুল-ধ্রুপদি ব্যাটিংয়ের ‘উৎকৃষ্ট উদাহরণ’ দিতে যা যা করতে হয়, সব করলেন লিটন দাস। ধ্বংসস্তূপে দাঁড়িয়ে নিল ওয়াগনার-কাইল জেমিসনের খুনে বাউন্সারগুলোর জবাব দিলেন শক্ত হাতে। দু চোখে প্রশান্তির পরশ জাগিয়ে তুলে নিলেন টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি।

লিটন তিন অঙ্ক স্পর্শ করলেন অনেকটা ওয়ানডে মেজাজেই, ১০৬ বলে। সেঞ্চুরি করার একটু পরই অবশ্য আউট হয়ে গেছেন লিটন। কাইল জেমিসনের ভেতরে ঢোকা বলে ১০২ রানে থামেন তিনি। ১১৪ বলের ইনিংসে ডানহাতি ব্যাটার মেরেছেন দৃষ্টিননন্দন ১৪ চার ও ১ ছক্কা। লিটন আউট হওয়ার পর আর ১১ রান যোগ করতেই শেষ বাংলাদেশও।

নিউজিল্যান্ডের বিপক্ষে ফলো-অনে পড়া বাংলাদেশের কাঁধে ছিল বিশাল রানের বোঝা। এ অবস্থায় ১০৫ রানে ৩ উইকেট পড়লে ক্রিজে এসেছিলেন লিটন। তিনি থিতু হওয়ার আগেই আরও দুবার সঙ্গী বদল। এরপর নুরুল হাসান সোহানকে এক পাশে রেখে গড়েন শতরানের জুটি। নান্দনিক ব্যাটিংয়ে স্ট্রোকের পসরা মেলে ধরেন তিনি। ধ্বংসস্তূপে দাঁড়িয়ে চলে তাঁর শৈল্পিক পথচলা। এক পাশে সঙ্গী হারিয়ে চললেও লিটন ঠিকই পেয়ে যান দ্বিতীয় টেস্ট সেঞ্চুরির দেখা।

২৭ বছর বয়সী লিটন সাদা পোশাকে প্রথম সেঞ্চুরি পেয়েছিলেন আগের সিরিজেই, চট্টগ্রামে পাকিস্তানের বিপক্ষে। মাউন্ট মঙ্গানুইয়ে আশা জাগিয়েও ফিরেছিলেন ৮৬ রানে। তবে আজ আর ভুল করেননি।

লিটন আজ শুরুতে ছিলেন সতর্ক, ছুটছিলেন ধীরলয়ে। পরে মেলে ধরেন ডানা। তাঁর ইনিংসকে ভাগ করা যায় দুই ভাগে। প্রথম ১৫ রান করেন ৪৭ বলে। পরের ৮৫ রান এসেছে মাত্র ৬০ বলে! দ্রুত রান তুলতেও খেলেননি ‘অক্রিকেটীয়’ শট, কোনো শটেই ছিল না বাড়তি ঝুঁকি। কম্পাস টেনে দেওয়ার মতো স্ট্রেট ড্রাইভ, চাবুকের মতো পুল, নিখুঁত স্কয়ার কাট আর মোহনীয় কাভার ড্রাইভে রাঙান নিজের ইনিংস।

দলীয় ২৬৯ রানে অষ্টম ব্যাটার হিসেবে আউট হন লিটন। তাঁর বিদায়ের সঙ্গে সঙ্গে বাংলাদেশের হারও সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। আর ১১ রান যোগ করতেই শেষ মুমিনুল হকের দল। হারের ব্যবধানটা ইনিংস ও ১১৭ রানে। ইবাদত হোসেনকে আউট করে বিদায়ী টেস্ট স্মরণীয় করে রাখেন রস টেলর।

মাউন্ট মঙ্গানুইয়ে ঐতিহাসিক জয়ে দুই ম্যাচ সিরিজে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। ক্রাইস্টচার্চে ড্র করতে পারলেই নিউজিল্যান্ড থেকে প্রথমবার ইতিহাস গড়ে ফেরার সুযোগ ছিল রাসেল ডমিঙ্গোর শিষ্যদের সামনে। কিন্তু কিউইরা দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে তিন দিনেই জিতে নিল ক্রাইস্টচার্চ টেস্ট। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আওতাধীন সিরিজটি তাই শেষ হলো ১-১ সমতায়।

একই রকম সংবাদ সমূহ

দুর্দান্ত জয়ের পর নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি

গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে দারুণ আত্মবিশ্বাস নিয়েই নকআউটবিস্তারিত পড়ুন

মহাকাশে বিশ্বকাপের অফিশিয়াল বল ট্রাইওন্ডা নিয়ে গবেষণা

ফুটবল বিশ্বকাপের অফিশিয়াল বল ‘ট্রাইওন্ডা’ পৌঁছে গেছে পৃথিবীর সীমানা ছাড়িয়ে মহাকাশে। আন্তর্জাতিকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভা

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও জেলা ক্রীড়া সংস্থার অন্তর্গত ক্লাব/সংস্থারবিস্তারিত পড়ুন

  • আর্জেন্টিনার জার্সির পেছনে ‘১৮৯৩’ কেন
  • কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন
  • একটি জার্সির দাম যে কারণে প্রায় অর্ধ লাখ টাকা
  • মেসিকে লাল কার্ড দেখানো হল না কেন? ফাউল নিয়ে বিতর্ক
  • মেসি এত ভালো খেলে কেন : বুবলী
  • এক ম্যাচে ৮ রেকর্ড গড়লেন ফুটবল জাদুকর মেসি
  • হ্যাটট্রিকের পর মেসির স্ত্রী বললেন, ‘তুমি অবিশ্বাস্য’
  • কালো মাস্ক পরে কেন খেলেছেন আলজেরিয়ার গোলরক্ষক
  • বিশ্বকাপ ফুটবলে কোন দলের সমর্থক, জানালেন প্রধানমন্ত্রী
  • ফুটবল ইতিহাসের ৯ বড় অঘটন
  • ৬৮ বছরেও কেউ স্পর্শ করতে পারেনি বিশ্বকাপের যে রেকর্ড
  • যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?