রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

লিডার্স কার্যালয়ে নারীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে VIA Test ক্যাম্প অনুষ্ঠিত

২৫ শে জুন বুধবার স্থানীয় নারী স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ ভূমিকা রাখতে লিডার্স প্রধান কার্যালয়ে আয়োজিত হলো একদিনব্যাপী বিশেষ গাইনোকোলজিক্যাল এবং জরায়ু ক্যানসার শনাক্তকারী Via Test ক্যাম্প। এ আয়োজনটি বাস্তবায়ন করে স্থানীয় উন্নয়ন সংস্থা লিডার্স। সহযোগিতায় রয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপ।

এই ক্যাম্পে গাইনোকলজিক্যাল বিভিন্ন সমস্যা ও জরায়ুমুখ ক্যানসার (Cervical Cancer) প্রতিরোধে VIA Test-এর মাধ্যমে সুবিধাবঞ্চিত নারীরা বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা ও পরামর্শ সেবা গ্রহণ করেন। উপস্থিত নারীরা শুধুমাত্র টেস্টই নন, পাশাপাশি সচেতনতা ও স্বাস্থ্যশিক্ষা সম্পর্কেও গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন।

ক্যাম্পে নেতৃত্ব দেন Friendship-এর অভিজ্ঞ গাইনোকলজিস্ট ডা. উম্মে কুলসুম, সিনিয়র প্রোগ্রাম স্পেশালিস্ট। যিনি বলেন, “নারীদের অনেকেই লজ্জা বা ভয় থেকে সময়মতো চিকিৎসা নেন না। VIA Test একটি সহজ, দ্রুত ও কার্যকর পদ্ধতি, যার মাধ্যমে প্রাথমিক পর্যায়ে জরায়ু ক্যানসার শনাক্ত সম্ভব।”

লিডার্স-এর এডভোকেসি অফিসার তমালিকা মল্লিক বলেন, “আমাদের উদ্দেশ্য শুধু সেবা দেওয়া নয়, নারীদের মাঝে সচেতনতা সৃষ্টি করা। তারা যেন আগেই সতর্ক হন এবং প্রয়োজনে যথাসময়ে চিকিৎসা নেন।”

এই উদ্যোগে অংশ নেওয়া নারীদের জন্য ফলোআপ নির্দেশনাও প্রদান করা হয়। অংশগ্রহণকারীরা ক্যাম্পের আয়োজন ও সেবার মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন। লিডার্স ও ফ্রেন্ডশিপ এর যৌথ এ প্রচেষ্টা গ্রামীন নারীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকেরা আশা প্রকাশ করেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় ‘অধিকার’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

দেশের অন্যতম শীর্ষস্থানীয় মানবাধিকার সংগঠন ‘অধিকার’-এর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় এক বর্ণাঢ্যবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে কৃতি শিক্ষার্থীবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের দিনব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পিতৃভিটায় সুরের আবাহন: উথলীতে শ্রদ্ধা ও আনন্দে মহালয়া উদযাপিত
  • সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী
  • সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ
  • সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের পরিচিতি সভা ও শপথ গ্রহণ
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার
  • সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ
  • নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য
  • বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন
  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব