বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

লুৎফুজ্জামান বাবর দম্পতির স্বর্ণ ১৪০ ভরি, নগদ ও ব্যাংকে আছে ২০ কোটি টাকা

নেত্রকোনা-৪ (মোহনগঞ্জ, মদন, খালিয়াজুরী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। তিনি নির্বাচন কমিশনে হলফনামা দাখিল করেছেন। সেই হলফনামায় লুৎফুজ্জামান বাবর নিজের বিরুদ্ধে ১১টি মামলার তথ্য দিয়েছেন। এর মধ্যে বেশিরভাগ মামলা থেকে তিনি অব্যাহতি পেয়েছেন বলে উল্লেখ করেছেন।

হলফনামা বিশ্লেষণ করে দেখা গেছে, লুৎফুজ্জামান বাবর নিজের পেশা হিসেবে ব্যবসা দেখিয়েছেন। এছাড়া তার হাতে নগদ ও ব্যাংক-ব্যালেন্স, ডিপোজিটসহ ১৩ কোটি ২১ লাখ ৩ হাজার ৮৩৪ টাকা, স্বর্ণ ৪০ ভরি, স্থাবর সম্পদ ৩ কোটি ৪৪ লাখ ২ হাজার ৫৬৭ টাকা, আগ্নেয়াস্ত্র তিনটি এবং উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পদ ২৩ লাখ ৪৪ হাজার ৪০ টাকা রয়েছে বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে।

এদিকে লুৎফুজ্জামান বাবরের স্ত্রী তাহমিনা জামান একই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন। তাহমিনা হলফনামায় ১০০ ভরি উপহারের স্বর্ণ রয়েছে বলে জানিয়েছেন। স্বর্ণের মোট মূল্য দেখানো হয়েছে ১ লাখ ৪০ হাজার টাকা। তাহমিনার হাতে নগদ ও ব্যাংক-ব্যালেন্সসহ ৭ কোটি ১৫ লাখ ৮৪৩ টাকা রয়েছে।

হলফনামার তথ্য অনুসারে, লুৎফুজ্জামান বাবরের চলতি ঋণ রয়েছে ৭ কোটি ৭৭ লাখ ২ হাজার ৬৭২ টাকা। তিনি ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে নেত্রকোনা-৪ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। সর্বশেষ ২০০১ সালে বিএনপির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

অন্যদিকে ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে তাহমিনা জামান শ্রাবণী উল্লেখযোগ্য সংখ্যক ভোট অর্জন করেছিলেন।

নেত্রকোনা-৪ আসনে এবার মোট তিনজন নারী প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। তাহমিনা জামান ছাড়া অন্য দুই নারী প্রার্থী হলেন সিপিবির জলি তালুকদার ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির চম্পা রানী সরকার। যাচাই-বাছাইয়ে সিপিবির প্রার্থী জলি তালুকদার এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির চম্পা রানী সরকার।

এছাড়া এ আসনে ময়মনসিংহ মহানগর জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক মো. আল হেলাল তালুকদার এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাফেজ মাওলানা মোখলেছুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন।

স্বামী-স্ত্রীর একই আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার বিষয়ে জানতে চাইলে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর যুগান্তরকে বলেন, ‘এ বিষয়ে এখনই কোনো কথা বলতে চাচ্ছি না। সময়মতো জানানো হবে।’

আসনটিতে মোট ভোটার ২ লাখ ৯০ হাজার ১১৭ জন। তাদের মধ্যে পুরুষ ১ লাখ ৪৭ হাজার ৮৯৮ জন, নারী ভোটার ১ লাখ ৪২ হাজার ২১৭ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ২ জন।

একই রকম সংবাদ সমূহ

দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললেই ভারত সফর করবেন তারেক রহমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশ ও ভারত— দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললে দিল্লি সফর করবেন তারেকবিস্তারিত পড়ুন

ভারতের কোনো সন্ত্রাসীকে ঢাকায় আশ্রয় দেওয়া হবে না: হুমায়ুন কবির

ভারত থেকে পালিয়ে আসা কোনো সন্ত্রাসীকে ঢাকায় আশ্রয় দেওয়া হবে না বলেবিস্তারিত পড়ুন

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্রপ্রহরী বিএনপি: তারেক রহমান

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় বিএনপি অতন্দ্রপ্রহরীর ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

  • গোলাম রাব্বানীর ছাত্রত্ব বাতিল, রাশেদ খাঁনকে জিএস ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট
  • ছিনতাইয়ের অভিযোগে বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি ও সম্পাদক স্থায়ী বহিষ্কার
  • লংমার্চ ও সমাবেশ, পুলিশের সহযোগিতা চায় চট্টগ্রাম জামায়াত
  • দিল্লিতে আওয়ামী লীগ সংশ্লিষ্টদের সেমিনারের চেষ্টা, মিলল না অনুমতি
  • স্থানীয় নির্বাচনে ঐক্যবদ্ধ থাকতে ও একক প্রার্থীর ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
  • নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর গুম: প্রধানমন্ত্রী
  • চোখ বেঁধে সীমান্ত দিয়ে শিলং, পরে পাগল ভেবে হাসপাতালে নেয়া হয় : স্বরাষ্ট্রমন্ত্রী
  • গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী
  • অবশেষে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ
  • আমি নিতাই রায়ের সঙ্গে বসতে চাই না: যুবদল নেতা নয়ন
  • তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?
  • সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি