শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

শার্শা (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শার্শা উপজেলা ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে, শার্শা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন খানের নেতৃত্বে নাভারণের বিভিন্ন গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি ও যশোর-১ (শার্শা) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আবুল হাসান জহির।

এসময় তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠালগ্ন থেকে মানুষের অধিকার ও গণতন্ত্রের জন্য সংগ্রাম করে আসছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশকে কৃষিনির্ভর ও আত্মনির্ভরশীল করার জন্য যে আন্দোলন শুরু করেছিলেন, আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি তারই অংশ। আমরা চাই, তরুণ প্রজন্ম পরিবেশ সংরক্ষণে এগিয়ে আসুক, সবুজ বাংলাদেশ গড়ে তুলুক এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অংশগ্রহণ করুক।

এ সময় আরও উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক প্রফেসর মামুনুর রশিদ, যশোর জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, শার্শা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রশিদ ও মোজাফফর উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ওয়াছি উদ্দিন ও মেহেদী হোসেন জনি।

ছাত্রদলের পক্ষে উপস্থিত ছিলেন উপজেলা যুগ্ম আহ্বায়ক লাল্টু হোসেন, আহমদ আলী সোহাগ ও রনি ফরহাদ, সদস্য পিয়াস এবং নাভারণ কলেজ ছাত্রদলের সভাপতি সাজেদুর রহমান সাজু।

একই রকম সংবাদ সমূহ

ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০জন নারী-পুরুষ

অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতের তামিলনাড়ু রাজ্যে আটক ৫০ বাংলাদেশি নাগরিককে ট্রাভেল পারমিটেরবিস্তারিত পড়ুন

শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে শুভেচ্ছা উপহার হিসেবে মোট ৫০০বিস্তারিত পড়ুন

ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী

ভারতে বিভিন্ন সময়ে আটক হওয়া ১৪ বাংলাদেশী নারী-পুরুষ ও কিশোর বিশেষ ট্রাভেলবিস্তারিত পড়ুন

  • শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
  • বাংলাদেশে এসেই দুই দেশ এক করার কথা বললেন নতুন ভারতীয় হাইকমিশনার
  • আমরা মিলেমিশে কাজ করব : ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
  • শার্শায় বিএনপি নেতার নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
  • বেনাপোলে ছাত্রলীগের ঝটিকা মিছিল, ২ ছাত্রলীগ কর্মী আটক
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে
  • যশোরের শার্শায় ৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১
  • দালালের ফাঁদে ভারত, দুই বছর পর দেশে ফিরলেন দুই নারী
  • ভারত থেকে তিন ট্রাক বিস্ফোরক আমদানি করলো বাংলাদেশ
  • ক্রেন সংকটে থমকে বেনাপোল বন্দর: ব্যাহত আমদানি বাণিজ্য, ক্ষতির মুখে ব্যবসায়ীরা