শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শার কায়বায় ৪০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

শার্শা প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলার কায়বা এলাকায় অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৭ অক্টোবর ) সন্ধ্যায় শার্শা থানাধীন রাড়ীপুকুর গ্রামস্থ বাগআঁচড়া টু কায়বা গামী রাস্তার পাশে অবস্থিত (দিলরুবা প্যালেস) এর সামনে থেকে তাদেরকে আটক করা হয়।

পুলিশ জানাই,গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানাধীন বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই হুসাইন মুহম্মদ ইমদাদুল হক ও এএসআই ফরহাদ হোসেন সঙ্গীয় ফোর্স সহ একটি দল কায়বা গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করে।

এ সময় তাদের দেহ তল্লাশি করে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন,মোঃ ইয়াহিয়া (২৮), পিতা-মোঃ জাফর শরীফ, গ্রাম-মন্ডলগাতী, ২) মোঃ রাকিবুল ইসলাম (২৩), পিতা-মৃত খোরশেদ আলী, গ্রাম-পতেঙ্গালী, উভয় ইউনিয়ন-আরবপুর, থানা-কোতয়ালী
জেলা যশোর।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিম বলেন,তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটা মামলা দায়ের হয়েছে। সাথে সাথে তাদেরকে আদালতে পাঠানো প্রক্রিয়া চলছে।

মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান।

একই রকম সংবাদ সমূহ

থানা থেকে এক কিলোমিটার দূরে মাদকের স্বর্গরাজ্য শার্শার ত্রিমোহনী

মাদক নির্মূলে সরকারের কঠোর অবস্থানের মধ্যেও যশোরের শার্শা সদর ইউনিয়নের শ্যামলাগাছীর ত্রিমোহনীবিস্তারিত পড়ুন

ছুটি শেষে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি শেষেবিস্তারিত পড়ুন

বেনাপোলে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক

যশোরের বেনাপোলে মুরগিবাহী একটি ভ্যান থেকে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও দুই রাউন্ডবিস্তারিত পড়ুন

  • মুরগিবাহী ভ্যানের ছাউনিতে মিললো পিস্তল-গুলি, আটক ভ্যানচালক
  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১
  • শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ
  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের
  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা