বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শায় আগুনে পুড়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে অসহায় এক গৃহবধূ

যশোরের শার্শা উপজেলায় রান্না করার সময় অগ্নিদগ্ধ হয়ে দীর্ঘ ২০ দিন যাবৎ বিছানায় ছটফট করছে আমেনা খাতুন নামে এক গৃহবধূ। কয়েক দিন প্রাথমিক ভাবে চিকিৎসা শেষে অর্থাভাবে বিনা চিকিৎসায় ধুকে ধুকে দিন পার করছে সে। এ অবস্থায় মেয়ের উন্নত চিকিৎসা না করাতে পেরে গভীর ভাবে ভেঙে পড়েছেন মেয়েটির গরীব বাবা-মা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, শার্শা উপজেলার বসতপুর ১নং ওয়ার্ড কলোনী গ্রামে স্বামীর সংসারে রান্না করতে গিয়ে আগুনে ঝলসে যায় আমেনা খাতুন নামে ওই গৃহবধু সে একই এলাকার হয়রত আলী ভূঁইয়ার ছোট মেয়ে। পোড়া শরীর নিয়ে ২০ দিন অতিবাহিত করলেও এখনো সুস্থ হয়নি ওই গৃহবধু এবং তার কোলে রয়েছে মাত্র দুই বছরের ছোট্ট শিশু বাচ্চা।

চিকিৎসার জন্য বাইরে থাকা এবং অতিমাত্রায় ঔষধ সেবনের ফলে শুকিয়ে গেছে মায়ের বুকের দুধ। যার ফলে মায়ের কাছে যেতে না পারা এবং দুধ খাওয়া থেকে বঞ্চিত হয়ে রয়েছে আমেনা খাতুনের ছোট্ট শিশুটি। আগুনে পুড়ে গেছে মা। তাই মায়ের পরশ না পেয়ে এবং দুধ খেতে না পেয়ে ছোট্ট শিশুটি সব সময় যেন নির্বাক। নিষ্পাপ চোখে মুখে যেন তার হতাশার ছাপ। মায়ের জন্য কিছু সময় ছটফটানি আবার কিছু সময় নিরবতার সাথে অবাক দৃষ্টিতে ফ্যাল ফ্যাল করে চেয়ে থেকেই যেন তার দিন পার হয়ে যায়।

এদিকে অল্প কিছুদিন গৃহবধূ আমেনা খাতুনের চিকিৎসা হলেও চরম অর্থ সংকটে পড়েছেন আমেনা খাতুনের বাবা- মা স্বামীর সংসার থেকেও কোন রকম অর্থের যোগান না পেয়ে ধুঁকে ধুঁকে গরীব মা বাবার ঘরে ভূগছে অসহায় গৃহবধূ। যে সংসারে নুন আনতে পানতা ফুরায় সেখানে মেয়ের শরীরের পুড়া ক্ষত কিভাবে সারাবেন সে গভীর চিন্তায় সমাজের বিত্তশালী সকল মানুষের কাছে সাহায্য প্রার্থনা করেছেন অসহায় ভুক্তভোগী পরিবার।

স্থানীয় ইউপি সদস্য মতিয়ার রহমান বলেন, আমি এই পরিবারটিকে চিনি ও জানি। গরীব ও অসহায় পরিবারের হতভাগা মেয়েটি আগুনে পুড়ে চিকিৎসার অভাবে বাড়িতে কষ্ট পাচ্ছে। আমরা কিছু টাকা পয়সা তুলে চিকিৎসার জন্য সহযোগিতা করেছি কিন্তু তার উন্নত চিকিৎসার জন্য অনেক অর্থ প্রয়োজন। এজন্য সমাজের বিত্তশালী সকল মানুষের এগিয়ে এগিয়ে আসার জন্য আহবান করছি।

আগুন শুধু একটি মানুষকে ক্ষতবিক্ষত করেনি। বরং আগুনের লেলিহান শিখায় জ্বলছে দুটি পরিবার সাথে কিছু তাজা প্রাণ। আগুনে দগ্ধ আমেনা খাতুনকে সারিয়ে তুলতে এখনো অনেক অর্থের প্রয়োজন। যার যার স্থান থেকে বিত্তশালী সহ সমাজের সকল শ্রেণি মানুষের কাছে বিনীত ভাবে সাহায্যের আবেদন করেছেন অগ্নিদগ্ধ আমেনা সহ অসহায় পরিবার। সাহায্য পাঠাতে যোগাযোগ মোবাইল নং -০১৯৮৬২২০২৪১ (বিকাশ)।

একই রকম সংবাদ সমূহ

‘২৫ জিবি ফ্রি ইন্টারনেট’ অফারের ফাঁদে নতুন প্রতারণা, ওটিপি দিলেই ঝুঁকিতে ব্যক্তিগত তথ্য ও অর্থ

“২৫ জিবি প্রিমিয়াম ডেটা একদম ফ্রি”, “সব মোবাইল সিম ব্যবহারকারীদের জন্য বিশেষবিস্তারিত পড়ুন

মাধ্যমিক শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থ দ্রুত প্রদানের দাবি

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সরকারের প্রদত্ত উপবৃত্তির অর্থবিস্তারিত পড়ুন

মনিরামপুরে বাবার বাড়িতে অন্তঃসত্ত্বা নারীর রহস্যজনক মৃত্যু, সন্দেহের তীর স্বামীর দিকে

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মনিরামপুরে তাসলিমা খাতুন ময়না (২৩) নামে পাঁচবিস্তারিত পড়ুন

  • মনিরামপুরে মৎস্য খামারিদের মাঝে বিনামূল্যে চারা মাছ বিতরণ
  • মালয়েশিয়ায় হরিহরনগর গ্রামের যুবকের মৃত্যু, এলাকায় শোকের ছায়া
  • যশোরের ঝাঁপা পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন শিক্ষক-সাংবাদিক আছাদুজ্জামান
  • রাজগঞ্জে সরকারি কবরস্থানের দাবিতে এলাকাবাসী সোচ্চার
  • এক সময়ের প্রাণকেন্দ্র মুক্তারপুর বাজার নদীপথের ঐতিহ্য বহনকারী বাজার এখন জরাজীর্ণ
  • মনিরামপুরে বসুন্ধরা-শুভসংঘের উদ্যোগে শিশু-কিশোরদের নিয়ে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক আলোচনা সভা
  • ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী
  • মনিরামপুরে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
  • শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
  • মণিরামপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলশিক্ষার্থী নিহত
  • বাংলাদেশে এসেই দুই দেশ এক করার কথা বললেন নতুন ভারতীয় হাইকমিশনার
  • আমরা মিলেমিশে কাজ করব : ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী