মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শায় ইজিবাইক ছিনতাই করে চালককে হত্যায় জড়িত ৩ আসামি আটক

যশোরের শার্শায় সোলায়মান হোসেন (শাকিব) হত্যার ৩ আসামিকে আটক করেছে পুলিশ ব‍্যুরো অব ইনভেস্টিগেশন (পিআইবি) সদস্যরা।
এসময় ছিনতায় হওয়া ইজিবাইক উদ্ধার করা হয়েছে।

বুধবার রাতে যশোরে পৃথক দুটি অভিযানে গ্রেফতার করা হয় তিন আসামিকে। আসামিরা হলেন- যশোরের ঝিকরগাছা উপজেলার চান্দেরপোল গ্রামের জালাল উদ্দীনের ছেলে মনিরুল ইসলাম (৩০), যশোর বাঘাপাড়া গ্রামের নিজাম উদ্দীনের ছেলে মেহেদী হাসান মিলন (২২) ও চৌগাছা উপজেলার মাড়ুয়া গ্রামের রমজান আলীর ছেলে সাইফুল ইসলাম (৩০)।

এর আগে গত ১৯ জানুয়ারী শাকিবের নানা আকবার আলী বাদী হয়ে শার্শা থানায় অজ্ঞাত আসামী করে হত্যা মামলা দায়ের করেছিল।

যশোর পিবিআইয়ের জেলা ইউনিট ইনচার্জ পুলিশ সুপার রেশমা শারমিন জানান, আসামিরা পেশাদার ছিনতাইকারী। পূর্ব পরিকল্পিত ভাবে শাকিবের ইজিবাইক ভাড়া করে তাকে খুন করে ইজিবাইক ছিনতাই করে পালিয়ে যায় তিন আসামি।

আসামিদের মধ্যে মনিরুল ও মেহেদীকে যশোর কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে এবং সাইফুলকে চৌগাছা উপজেলার মাড়ুয়া বাজার থেকে গ্রেফতার করা হয়। পরে আসামি সাইফুলের স্বীকারোক্তিতে চৌগাছা বাজার এলাকার ছুটিপুর রোডে নুরুজ্জামান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ থেকে ছিনতাইকৃত ইজিবাইকটি উদ্ধার করা হয়।

একই রকম সংবাদ সমূহ

শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা

যশোরের শার্শার বাগআঁচড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতেবিস্তারিত পড়ুন

মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি

যশোরের মণিরামপুর ও রাজগঞ্জ বাজারে দেদারছে বিক্রি হচ্ছে কথিত ‘জেলি পুশ’ করাবিস্তারিত পড়ুন

সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ

সৌদি আরবে চাকরি দেওয়ার কথা বলে ৪ লাখ ৭৫ হাজার টাকা নেওয়ারবিস্তারিত পড়ুন

  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি
  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম
  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত
  • শার্শার কায়বায় ইয়াবাসহ যুবক আটক
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার