শার্শায় মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে পিতা গ্রেফতার


যশোরের শার্শা উপজেলার পাড়িয়ারঘোপ গ্রামে নিজ পিতার হাতে ৯ বছরের শিশু মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। শিশুটি বর্তমানে যশোর সদর হাসপাতালে ভর্তি আছে বলে নিশ্চিত করেছেন নিজামপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ।
অভিযুক্ত মফিজুর রহমান পাড়িয়ারঘোপ গ্রামে আব্দুল খালেকের ছেলে। তার স্ত্রী বাড়ি না থাকায় নিজ বাড়িতে তার মেয়েকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করছিল। এ সময় শিশুটির চিৎকারে আশেপাশের লোকজন এসে মেয়েটিকে উদ্ধার করে।
চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, ইউপি সদস্য খোরশেদের মাধ্যমে জানতে পারি মফিজুর তার ৯ বছরের শিশু মেয়েকে ধর্ষণ চেষ্টা করেছে। এ সংবাদ জানার পর পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে তাকে আটক করে এবং গোরপাড়া ফাঁড়িতে আনার পর সে পুলিশের কাছে স্বীকার করেছেন।
এ ব্যাপারে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান জানান, শিশুটির নানা বাদী হয়ে মামলা করেছেন। মামলা নং ২০, তারিখ ১৭/০৫ /২১ইং। পরে পুলিশ এলাকায় অভিযান চালিয়ে মফিজুরকে আটক করেছে। তাকে যশোর আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত: সদরের ১৬ মসজিদে জায়নামাজ ও কার্পেট বিতরণ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য, সাবেক মন্ত্রী এবংবিস্তারিত পড়ুন

ভারতে যাওয়ার সময় ‘স্টপ লিস্টে’ নাম থাকায় নিষিদ্ধ যুবলীগ নেতা আটক
মোঃ ওসমান গনি, বেনাপোল (যশোর): ভারতে যাওয়ার সময় বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশবিস্তারিত পড়ুন

যশোরে ট্রেনের ধাক্কায় কাভার্ডভ্যান দুমড়েমুচড়ে, নিহত ঝিকরগাছার চালক
যশোর সদর উপজেলার জয়কৃষ্ণপুর এলাকায় ট্রেনের ধাক্কায় কাভার্ডভ্যানের চালক আতিয়ার রহমান (৫৫)বিস্তারিত পড়ুন


