রবিবার, জুন ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শায় সাংবাদিককে হুমকি, স্যোশাল মিডিয়ায় নিন্দা ও প্রতিবাদের ঝড়

যশোরের শার্শায় আত্মহত্যার নিউজ করায় দৈনিক লোকসমাজ পত্রিকার বাঁগআচড়া প্রতিনিধি আজিজুল ইসলাম সন্ত্রাসী কর্তৃক হুমকির শিকার হয়েছেন। এসময় সন্ত্রাসীরা তাকে গালিগালাজ ও বেঁধে রেখে হাত-পা ভেঙে গুঁড়ো গুড়ো করার হুমকি দেয়।

আর এঘটনাটি জানাজানি হলে মূহুর্তের মধ্যে স্যোশাল মিডিয়া ফেসবুকে সাংবাদিক সহ সর্বস্তরের মানুষের নিন্দা ও প্রতিবাদের ঝড় বয়ে যায়।

হুমকির শিকার সাংবাদিক আজিজুল বলেন, ২২ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে তিনি স্থানীয় ইউপি সদস্য হবিবার রহমানকে (মেম্বার) সাথে নিয়ে বাগআঁচড়া থেকে বাড়ী ফিরছিলেন। এসময় মধ্য পথে রুদ্রপুর ব্রীজের কাছে পৌঁছালে হুমকির শিকার হন। গোগা বিলপাড়ার কেরামত আলীর ছেলে হুমাউন কৈফিয়ত তলব করলো আমার কাছে। সে বললো আত্মহত্যার নিউজটা তোমাকে কে করতে বলেছে? কেনো নিউজ করলে তুমি ?
এরপর ফোনে এবং চিৎকার করে তার লোকজনকে সে ডাকতে থাকে। এক পর্যায়ে সে বলে চেয়ারম্যানকে বলেছি তিনি বেন্দে রাখতি বলেছে। হাত-পা ভেঙে গুঁড়ো গুড়ো করে দেবো। কিন্তু অনেকক্ষন অপেক্ষায় ছিলাম, তবে ভাগ্য ভালো আমাকে বাঁধেনি। বাগআঁচড়ায় ওদের কোন আত্মীয়কে নাকি আমার বেঁধে রাখার হুকুম দিয়ে এসেছে।

এবিষয়ে ইউপি সদস্য হবিবার রহমান (মেম্বার) বলেন, আমি ও সাংবাদিক আজিজুল ভাই আমার মোটরসাইকেলে করে আসছিলাম। এসময় রুদ্রপুর ব্রীজের কাছ থেকে হুমাউন চিৎকার করে হুংকার দিয়ে বলে এ ভাই দাঁড়া। আমরা দাঁড়ালে সে আজিজুল ভাইকে অকথ্য ভাষায় গালিগালাজ করে বলে, তোর এ নিউজ করতে বলেছে কিডা। আর বিলপাড়া থেকে নিউজ করার জন্য কে তোকে তথ্য দিয়েছে। চেয়ারম্যান বলেছে তোর হাত-পা ভেঙে দিতে। তোর সাহস কি করে হয়, আমাদের কাছে না শুনে নিউজ করার। আমি বলি এ নিয়ে পরে বসে নিজেরা মীমাংসা করবো। কিন্তু হুমাউন কোন কথা শোনেনি। আমি মেম্বার, লজ্জায় আমার মাথা কাটা গেছে।

আর এঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে, দৈনিক লোকসমাজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আনারুল কবির নান্টু ফেসবুকে
লেখেন, একটা জিডি করো সকালে।

সাংবাদিক আসাদুজ্জামান লেখেন, ঘৃনা ও প্রতিবাদ জানায়। প্রকৃত ঘটনা উদঘাটন পূর্বক আইনি ব্যবস্থা গ্রহনের দাবি প্রশাসনের প্রতি।

সাংবাদিক এমএ মুন্নাফ খোকন লেখেন, রাজপথে উঠে লাভ নেই। কলম সৈনিক কলম চালিয়ে যুদ্ধ কর। ওদের দুর্নীতি তুলে ধর।

সাংবাদিক শাওন চৌধুরী লেখেন, ঘটনাটি দুঃখজনক, তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

ঝিকরগাছা সেবা সংগঠনের সভাপতি আশরাফুজ্জামান বাবু লেখেন, সত্যের জয় হোক। অশুভ শক্তি নিপাত যাক।

আরও অনেকে লেখেন, নির্ভয়ে আপনি আপনার দায়িত্ব পালন করে যান, সহকর্মীরা আপনার পাশে আছে।

আজিজ ভাইয়ের মত একজন বড় মাপের সাংবাদিককে যদি হুমকি দেয়, তাহলে বসে থাকা যায় না। এর প্রতিবাদ করতেই হবে। আমার মনে হয় প্রত্যেক সাংবাদিককে পাশে থাকা উচিত৷

প্রসঙ্গত, গত ১৬ এপ্রিল শার্শার গোগা বিলপাড়া গ্রামের ইস্রাফিল হোসেনের স্ত্রী হাসিনা খাতুন (৫৫) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পুলিশ আসার আগেই লাশটি নামানো হয় ও কিছু আলামত পুড়িয়ে ফেলা হয়। যে কারনে পুলিশ লাশটি মর্গে পাঠায়।
এই নিউজটি প্রকাশ হওয়ায় ব্যাপক খেপে যান হুমাউন ও তার দলবল। তারই রেশ ধরে গতকাল সে সাংবাদিককে গালিগালাজ ও বেঁধে রাখার হুমকি দেয়।

একই রকম সংবাদ সমূহ

মনিরামপুরে ডোবার পানিতে বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃ*ত্যু

ডোবার পানিতে বিদ্যুতায়িত হয়ে যশোরের মনিরামপুরে লিয়াকত গাজী (৬০) নামের একজন কৃষকেরবিস্তারিত পড়ুন

১০ টাকায় বিক্রি চাষির পটোল, ২৫-৩০ টাকায় কিনছেন ক্রেতা

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ পাইকারি বাজারে পটোলের দামেবিস্তারিত পড়ুন

‘২৫ জিবি ফ্রি ইন্টারনেট’ অফারের ফাঁদে নতুন প্রতারণা, ওটিপি দিলেই ঝুঁকিতে ব্যক্তিগত তথ্য ও অর্থ

“২৫ জিবি প্রিমিয়াম ডেটা একদম ফ্রি”, “সব মোবাইল সিম ব্যবহারকারীদের জন্য বিশেষবিস্তারিত পড়ুন

  • মাধ্যমিক শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থ দ্রুত প্রদানের দাবি
  • মনিরামপুরে বাবার বাড়িতে অন্তঃসত্ত্বা নারীর রহস্যজনক মৃত্যু, সন্দেহের তীর স্বামীর দিকে
  • মনিরামপুরে মৎস্য খামারিদের মাঝে বিনামূল্যে চারা মাছ বিতরণ
  • মালয়েশিয়ায় হরিহরনগর গ্রামের যুবকের মৃত্যু, এলাকায় শোকের ছায়া
  • যশোরের ঝাঁপা পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন শিক্ষক-সাংবাদিক আছাদুজ্জামান
  • রাজগঞ্জে সরকারি কবরস্থানের দাবিতে এলাকাবাসী সোচ্চার
  • এক সময়ের প্রাণকেন্দ্র মুক্তারপুর বাজার নদীপথের ঐতিহ্য বহনকারী বাজার এখন জরাজীর্ণ
  • মনিরামপুরে বসুন্ধরা-শুভসংঘের উদ্যোগে শিশু-কিশোরদের নিয়ে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক আলোচনা সভা
  • ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী
  • মনিরামপুরে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
  • শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
  • মণিরামপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলশিক্ষার্থী নিহত