মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শাহজালালে প্রায় তিন কেজি স্বর্ণ ও ৯২টি ফোনসহ আটক ৫

শুল্ক ফাঁকি দিয়ে প্রায় তিন কেজি ওজনের স্বর্ণ ও ৯২টি মোবাইল ফোনসহ পাঁচ যাত্রীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ।

শনিবার ভোরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন মো. আমির হোসেন (৫০), মাহাবুব রহমান (৩৫), আব্দুর রহমান সরকার (৪৬), মো. জাকির হোসেন (৩০) ও আব্দুর রহমান (৩৮)।

জানতে চাইলে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মো. আলমগীর হোসেন গণমাধ্যমকে জানান, শনিবার ভোর পাঁচটায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুবাই থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন ওই পাঁচ যাত্রী। গ্রিন চ্যানেল পেরিয়ে যাওয়ার সময় সন্দেহ হওয়ায় এপিবিএন সদস্যরা তাদের জিজ্ঞাসাবাদ করেন।

তাদের কথাবার্তা সন্দেহ হলে শরীর ও লাগেজ তল্লশি করে দুই কেজি ৬৭৫ গ্রাম স্বর্ণের বার এবং ৯২টি মোবাইল ফোন জব্দ করা হয়। যার মূল্য প্রায় ২ কোটি টাকা। এগুলো শুল্ক ফাঁকি দিয়ে আনা হয়। আটককৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে বিমানবন্দর থানায় মামলা হয়েছে বলেও আলমগীর জানান।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক