বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শীর্ষে সাকিব, তৃতীয় স্থানে মিরাজ

আইসিসি ওয়ানডে অলরাউন্ডার তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন বাংলাদেশের সাকিব আল হাসান। তিন ধাপ এগিয়ে তৃতীয়স্থানে উঠে এসেছেন বাংলাদেশের মেহেদি হাসান মিরাজ।

ভারতের বিপক্ষে সদ্য শেষ হওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ব্যাট হাতে দুর্দান্ত পারফরমেন্স করেছেন মিরাজ। ১টি সেঞ্চুরিতে ১৪১ রান করেন তিনি। প্রথম দুই ম্যাচে বাংলাদেশের জয়ের নায়ক ছিলেন মিরাজই। বল হাতে ৪ উইকেট নিয়েছিলেন তিনি। ভারতের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জয়ে বড় অবদান ছিলো মিরাজের। সিরিজ সেরার পুরস্কারও পান মিরাজ।

আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ে ২৮৪ রেটিং নিয়ে তৃতীয়স্থানে জায়গা করে নিয়েছেন মিরাজ। ৩১০ রেটিং নিয়ে দ্বিতীয়স্থানে আছেন আফগানিস্তানের মোহাম্মদ নবি। ৩৮৯ রেটিং নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব।

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে দ্রুততম ডাবল-সেঞ্চুরির বিশ্ব রেকর্ড গড়েন ভারতের ইশান কিশান। ১৩১ বলে ২১০ রানের ইনিংস খেলেন তিনি। এই ইনিংসের সুবাদে ব্যাটারদের তালিকায় ১১৭ ধাপ এগিয়ে ৩৭তম স্থানে জায়গা করে নিয়েছেন কিশান।
টেস্টে ব্যাটারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার মার্নাস লাবুশেন।

একই রকম সংবাদ সমূহ

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি

আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে আর দেখা যাবে না লিওনেল মেসিকে। দীর্ঘ ২০বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কালিগঞ্জ উপজেলা দলকে টাইব্রেকারে ৫-৩বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা

সাতক্ষীরায় জেলা প্রশাসক (ডিসি) কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উপলক্ষে প্রস্তুতি সভাবিস্তারিত পড়ুন

  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়
  • ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট ও পচে যাওয়া’ মানুষ: তথ্য উপদেষ্টা
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
  • সাতক্ষীরায় অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা: গ্যালারিতে উপস্থিত ডিসি-এসপি
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী