শনিবার, নভেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শেখ হাসিনা ও ৯ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

রাজধানীর যাত্রাবাড়ী থানার একটি মামলায় রাজনৈতিক নেতাদের পাশাপাশি ৯জন সাংবাদিককেও আসামি করা হয়েছে। যাত্রাবাড়ী থানায় মামলাটি দায়ের করেছেন মো. ইউসুফ (৫২)। এতে ২৩৩ জনকে আসামি করেছেন তিনি।

এজাহারে নাম থাকা সাংবাদিকেরা হলেন- সময় টেলিভিশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জোবায়ের, একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু, প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, এটিএন নিউজের সাবেক বার্তাপ্রধান মুন্নী সাহা, গ্লোবাল টেলিভিশনের সাবেক প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা, সিনিয়র সাংবাদিক নজরুল কবীর, একাত্তর টিভির সাবেক উপস্থাপিকা মিথিলা ফারজানা, মঞ্জুরুল আহসান বুলবুল ও মোরশেদুল ইসলাম।

মামলায় অন্য আসামিরা হলেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বাংলাদেশ তরিকত ফেডারেশনের সভাপতি নজিবুল বশার মাইজভান্ডারী, ১৪ দলের মুখপাত্র ও সাবেক মন্ত্রী আমীর হোসেন আমু, সাবেক তথ্যমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার প্রমুখ।

এজাহারে মো. ইউসুফ উল্লেখ করেছেন, গত ১৯ জুলাই আনুমানিক সকাল ৯টার দিকে যাত্রাবাড়ী থানার উত্তর কুতুবখালী বউ বাজার রোডে আসামীরা সংঘবদ্ধ জনতাকে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হত্যার উদ্দেশে বিস্ফোরণ ঘটিয়ে প্রত্যক্ষ ও পরোক্ষ হুকুমে খুন ও খুনে সহযোগীতা করেছে

একই রকম সংবাদ সমূহ

সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সন্ত্রাসীদের দেশে ফিরিয়ে আনতে পাসপোর্টের আবেদনের প্রয়োজন হয় না বলে মন্তব্য করেছেনবিস্তারিত পড়ুন

ভাঙচুর ও অগ্নিসংযোগে বিধ্বস্ত টুঙ্গিপাড়া থানা, বন্ধ কার্যক্রম

হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগে বিধ্বস্ত হওয়ার পর গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানার কার্যক্রম বন্ধবিস্তারিত পড়ুন

দেশে ও প্রশাসনের ভেতরে ফ্যাসিবাদের দোসররা সক্রিয় হয়েছে: রিজভী

ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসর ও গণতন্ত্রবিরোধী শক্তি দেশে এবং প্রশাসনের ভেতরেবিস্তারিত পড়ুন

  • শিশু-কিশোরদের সঙ্গে জন্মদিনের আনন্দ ভাগ করলেন প্রধানমন্ত্রী
  • ফ্যাসিস্টরা দেশ থেকে পালিয়েও তাদের রক্তের তৃষ্ণা আরও তীব্র হয়েছে : রিজভী
  • ‘জয় বাংলা’ এখন আ.লীগের সন্ত্রাসীদের পালানোর স্লোগান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • নিষিদ্ধ আওয়ামী লীগকে পুনরুত্থানের সুযোগ দেওয়া হবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী
  • স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি অনির্দিষ্টকালের ছুটিতে, প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর
  • তারেক রহমান ৬২-তে : প্রতিকূলতার আগুন পেরিয়ে সরকারপ্রধান
  • যথেষ্ট হয়েছে, আর নয়: প্রধানমন্ত্রী
  • অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী
  • ১৪০০ মানুষ হত্যা করেও আ.লীগের রক্ততৃষ্ণা মেটেনি: রিজভী
  • কোন ধাপে কোন ইউনিয়নে নির্বাচন, তালিকা প্রকাশ
  • আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার
  • হাসিনার পাসপোর্ট: বাংলাদেশ হাইকমিশনে আবারও চিঠি