শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শেখ হাসিনা যেটা ভাবেন, আদালতের রায়ে সেটা চলে আসে: রিজভী

শেখ হাসিনা যেটা ভাবেন, আদালতের রায়ের মধ্য দিয়ে সেটা চলে আসে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, আমাদের কাছে মনে হয়, প্রধানমন্ত্রীর সঙ্গে আদালতের যেন একটা টেলিপ্যাথিক সম্পর্ক আছে। অর্থাৎ শেখ হাসিনা যেটা ভাবেন, আদালতের রায়ের মধ্য দিয়ে সেটা চলে আসে। এটাই তো আমরা দেখছি। সরকার যেটা চায়, সেটা আদালতের রায়ের মধ্য দিয়ে চলে আসে। এই টেলিপ্যাথিক সম্পর্কটা হয় কীভাবে?

বৃহস্পতিবার (১১ জুলাই) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্রদলের সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

কোমলমতি শিক্ষার্থীরা ক্লাস ছেড়ে প্রতিদিন রাজপথে নেমে আসছে, এটা কি অন্যায়- এমন প্রশ্ন রাখেন রিজভী। তিনি বলেন, আমরা এমন একটি মাফিয়া সিন্ডিকেটের অধীনে বসবাস করছি, যারা প্রতিবাদ করে তাদেরকে নিরুদ্দেশ করে দেওয়া, অন্যায়ের প্রতিবাদকারীদের রক্তাক্ত লাশ নদীর ধারে, খালের ধারে, নালার ধারে পড়ে থাকে। শেখ হাসিনা একটি সংস্কৃতি তৈরি করেছেন, মনে হয় তিনি ডামি সরকারের প্রধানমন্ত্রী নয়, একটি মাফিয়া সিন্ডিকেটের গডমাদার হিসেবে বাংলাদেশের দায়িত্ব পালন করছেন।

ছাত্রদল নেতা আতিকুর রহমান রাসেল নিখোঁজ হওয়ার বিষয়ে রিজভী বলেন, সবাই জানে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাই ধরে নিয়ে গেছে। খবরের কাগজেও এসেছে আইনশৃঙ্খলা বাহিনীর লোকেরাই তাকে ধরে নিয়ে গেছে, কিন্তু এখনো তাকে হাজির করছে না, না আদালতে, না তার পরিবারের কাছে। মা হারা একটি ছেলে কোথায় খাচ্ছে, কোথায় ঘুমাচ্ছে, কোন জায়গায় শুয়ে আছে, কোন আয়নাঘরে তাকে বন্দি করে রাখা হয়েছে, আমরা জানি না।

বিএনপির সিনিয়র এই নেতা আরও বলেন, প্রধানমন্ত্রী এমন একটি পরিবেশ সৃষ্টি করেছেন, তার রাষ্ট্রীয় অপকর্ম ঢাকার জন্য একের পর এক অত্যন্ত সুকৌশলে তিনি একটার পর একটা ইস্যু তৈরি করছেন। মানুষ যেন ওই ইস্যুর দিকে ধাবিত হয়, ওইদিকে যেন তাদের চোখটা পড়ে থাকে।

একই রকম সংবাদ সমূহ

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিতের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন স্থানীয় সরকার,বিস্তারিত পড়ুন

  • আমরা ভারতবিরোধী না, আধিপত্যবাদ বিরোধী: আসিফ মাহমুদ
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • পানির ন্যায্য হিস্যা নিয়ে ভারতকে ছাড় দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রীর সঙ্গে আবরার ফাহাদের পরিবারের সাক্ষাৎ
  • কোরআন শিক্ষা উৎসাহিত করতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি
  • ধর্ম, বর্ণ, পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী
  • ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ওসি রাকিবুলের ভাইরাল অডিওর কণ্ঠ নিশ্চিত, তথ্য পাচার নিয়ে তদন্ত: ডিবিপ্রধান