মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শেরপুরে দু’ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

বগুড়ার শেরপুরে মালবাহী দুইটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (৭ মার্চ) সোয়া ৭টায় ঢাকা-বগুড়া মহাসড়কের উপজেলার মির্জাপুর ইউনিয়নের রাজাপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

শেরপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা রতন হোসেন এই তথ্য নিশ্চিত করে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সারবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্টো ট-১৮-০৫৬৭) মহাসড়কের উক্ত স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পাথরবোঝাই অপর একটি ট্রাকের (চট্র মেট্টো ট-১১-৫১৮৭) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক দুটির সম্মুখভাগ দুমড়ে-মুচড়ে যায়। সেইসঙ্গে উভয় ট্রাকের চালক-হেলপারসহ মোট চারজন আটকা পড়েন।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালান ফায়ার সার্ভিসের কর্মীরা। একপর্যায়ে ড্রিল মেশিনের মাধ্যমে দুর্ঘটনা কবলিত ট্রাকের বডি কেটে তাদের উদ্ধার করা হয়। এরইমধ্যে পাথরবোঝাই ট্রাকের চালক মারা যান।

আর অন্যদের মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। কিন্তু অবস্থার অবনতি ঘটলে বগুড়ায় শহীদ জিয়া মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে তাৎক্ষণিকভাবে দুর্ঘটনায় হতাহতদের পরিচয় জানা সম্ভব হয়নি বলে জানান এই স্টেশন কর্মকর্তা।

এদিকে দুর্ঘটনা কবলিত ট্রাকগুলো ঢাকা-বগুড়া মহাসড়কের মধ্যে উল্টে থাকায় দেড় থেকে দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এসময় মহাসড়কের উভয়পাশে প্রায় দুই কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানিউল আনাম বলেন, দুঘটনার পর কিছু সময়ের যান চলাচল বন্ধ থাকলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। হতাহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

একই রকম সংবাদ সমূহ

খুলনার বিএল কলেজের দুই ছাত্রাবাস পরিত্যক্ত ঘোষণা

দক্ষিণ জনপদের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ দৌলতপুর সরকারি বিএল কলেজের দুটিবিস্তারিত পড়ুন

যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩

যশোরের শার্শা উপজেলার গোগা-রুদ্রপুর সড়কে ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবকবিস্তারিত পড়ুন

দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান

বাংলাদেশ হাইকমিশন, নয়াদিল্লি, ভারত মিশনের প্রেস উইংয়ে মিনিস্টার (প্রেস) পদে চুক্তিভিক্তিক নিয়োগবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি হলেন সাইফুল ইসলাম বাবু
  • দিল্লি হাইকমিশনের মিনিস্টার (প্রেস) পদে সাইদুর রহমানের নিয়োগে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের অভিনন্দন
  • সাংবাদিক সাইদুর রহমান দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার নিয়োগ পাওয়ায় সাতক্ষীরা প্রেসক্লাবের অভিনন্দন
  • সাতক্ষীরায় লিগ্যাল এইড’র মাধ্যমে গত ৬ মাসে ৮০ লক্ষাধিক টাকা আদায়
  • বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
  • পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি
  • চূড়ান্ত পর্যায়ে নতুন বেতন কাঠামো গেজেট বাস্তবায়ন প্রক্রিয়া
  • নির্বাচন কে করবে, না করবে এটা আদালত ও ইসির বিষয়: বিএনপি
  • হত্যার পর মেয়ের বস্তাবন্দি লাশ গুমের জন্য মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা
  • বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে সরকারের খরচ প্রায় শূন্য, গত বিশ্বকাপে মধ্যস্বত্বভোগীর মাধ্যমে লেনদেন হয়েছিল প্রায় ১৪০ কোটি টাকা
  • সরকারের আগাম পদক্ষেপের কারণে বন্যায় ক্ষয়ক্ষতি কম হয়েছে: পার্বত্য প্রতিমন্ত্রী
  • বগুড়ার আলোচিত সেই তিন ইউনিয়নের নতুন নাম ঘোষণা