মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শেষ হলো পশ্চিমবঙ্গের ১৭তম বিধানসভা নির্বাচন

তুমুল উত্তেজনা, উৎকণ্ঠা এবং করোনাকালীন ভোট নিয়ে সমালোচনার মধ্যেই শেষ হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ১৭তম বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) ২৯৪ আসনের বিধানসভায় দুজন প্রার্থীর মৃত্যুর কারণে ২৯২ আসনের ভোট হয়। ২ মে ফলাফল প্রকাশের মধ্যদিয়ে জানা যাবে কে হবেন রাজ্যটির পরবর্তী শাসক।

কেন্দ্রীয় বাহিনীর বিপুল সংখ্যক সদস্য, নির্বাচন কমিশনের নজিরবিহীন তৎপরতা, অসংখ্য ভোট পর্যবেক্ষক এবং ইতিহাসের সবচেয়ে দীর্ঘতম ভোট প্রক্রিয়ার মতো ঘটনাকে সাক্ষী করে প্রায় সাড়ে ৯ কোটির মানুষের পশ্চিমবঙ্গ রাজ্যের ১৭তম বিধানসভা নির্বাচন শেষ হয়।

রোববার (২ মে) একযোগে নির্বাচনের ফল প্রকাশ করবে কমিশন। আর সেদিনই জানা যাবে দীর্ঘ ৩২ দিন ধরে আট দফায় ২৩ জেলায় সাড়ে সাত কোটি ভোটার আগামী ৫ বছরের জন্য বাংলার শাসক হিসেবে কাকে নির্বাচিত করেছেন।

নির্বাচনী সহিংসতার পাশাপাশি শেষ দফায় করোনার ভয়াবহতার কারণে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় নির্বাচন কমিশনকে। করোনার প্রভাবে তুলনামূলকভাবে শেষ দফায় ভোটারের উপস্থিতি ছিল কম। মহামারীর মধ্যেও যারা গণতন্ত্রের উৎসবে ভোটাধিকার প্রয়োগ করতে এসেছিলেন, তারাও কঠোরভাবে মেনেছেন স্বাস্থ্যবিধি।

সূত্রে. সময় নিউজ

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

অর্থনীতিতে নোবেল পেলেন মাইকেল উডফোর্ড ও রবার্ট হল

মার্কিন শিক্ষাবিদ রবার্ট হল ও মাইকেল উডফোর্ড ২০২৬ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কারবিস্তারিত পড়ুন

রিয়াদ বিমানবন্দরে হামলা, আহত ৪ বাংলাদেশি আইসিইউতে

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলায় দুইজন বাংলাদেশিবিস্তারিত পড়ুন

  • সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ
  • নিদালের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র, কেন এমন সিদ্ধান্ত?
  • গাজাবাসীদের পক্ষে লড়াই করা শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান