বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ ওভারে জিতল নেদারল্যান্ডস

টি -টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের ইনিংসের ১৫ ওভার পর্যন্ত মাত্র দুটিই উইকেট ফেলতে পেরেছিল নেদারল্যান্ডস। উইকেট হাতে রেখে সাবধানী ব্যাটিং করা আমিরাতের ব্যাটাররা শেষ কয়েক ওভারে রানবন্যায় ভাসাবেন এমনটাই যেন ছিল অনুমিত। কিন্তু ডাচ বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে রানবন্যা তো দূরের কথা, বলের সমান রানটাও নিতে পারেনি সিপি রিজওয়ানের দল। আর তাতে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে ১১২ রানের বেশি লক্ষ্য দিতে পারল না সংযুক্ত আরব আমিরাত।

রোববার (১৬ অক্টোবর) গিলংয়ের জিএমএইচবিএ স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আরব আমিরাত।

আগের ম্যাচে শ্রীলঙ্কার ব্যাটিং বিপর্যয় দেখে এ ম্যাচে শুরু থেকেই সাবধানী ব্যাটিং করে আমিরাতের ব্যাটাররা। পাওয়ারপ্লের ৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৩১ রান করে মরুভূমির দেশটি।

রিভার্স সুইপ খেলতে গিয়ে সপ্তম ওভারে কাটা পড়েন চিরাগ সুরি। দ্বিতীয় উইকেটে ক্রিজে এসে রানের গতি বাড়ানোর চেষ্টা করে বেশিক্ষণ টিকতে পারেননি কাশিফ দাউদ। ১৪ বলে ১৫ রান করে বোল্ড হন টিম প্রিংগেলের বলে। ৪৭ বলে ৪১ রানের ধীর ইনিংস খেলে মোহাম্মদ ওয়াসিম আউট হন ক্লাসেনের বলে।

উইকেট হাতে থাকতেও বাস ডি লিডি ও ক্লাসেনের তোপে শেষের দিকে রান তুলতে পারেনি আরব আমিরাতের ব্যাটাররা। প্রথম চার ব্যাটারের পর আর কেউই পৌঁছাতে পারেনি দুই অঙ্কে। আর তাতে ১১১ রানে থামে এশিয়ান দেশটির ইনিংস। ডাচদের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন টিম প্রিংগেল। দুটি উইকেট নিজের ঝুলিতে পুরেছেন ফ্রেড ক্লাসেন।

জয়ের জন্য মাত্র ১১২ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৪ রানের মাথায় প্রথম উইকেট হারায় নেদারল্যান্ডস। এরপর ৪১ রানে পড়ে দ্বিতীয় উইকেট। এরপর উইকেটে বিপর্যয়ে পড়ে ডার্চরা। ১০৩ রান তুলতেই ৭ উইকেট হারায় নেদারল্যান্ডস। কিন্তু অধিনায়ক স্কট এডওয়ার্ডস ও টিম প্রিঙ্গল মিলে দলকে জয়ের বন্দরে নিয়ে যান। শেষ ওভারে ৫ম বলে জয় পায় ডার্চরা।

একই রকম সংবাদ সমূহ

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিতের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা

ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ তিনটি স্বর্ণ ও একটি রৌপ্য পদকবিস্তারিত পড়ুন

বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!

ফুটবল মাঠে লাল ও হলুদ কার্ড মানেই শাস্তির প্রতীক। কিন্তু লিওনেল মেসিরবিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • ২০২৭ বিশ্বকাপে তিনবার মুখোমুখি ভারত-পাকিস্তান!
  • এবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয়
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর