শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগর উপকূলীয় এলাকায় প্রাইজ প্রাপ্তি উপলক্ষ্যে মতবিনিময় ‍ও আলোর উৎসব

সাতক্ষীরার শ্যামনগরে বেসরকারী উন্নয়ন সংগঠন লিডার্স উপকূলীয় এলাকায় সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনার জন্য মধ্যপ্রাচ্য ভিত্তিক আন্তর্জাতিক জায়েদ সাসটেন্যাবিলিটি প্রাইজ ২০২৩ অর্জন করেছে।
এই উপলক্ষ্যে লিডার্স প্রধান কার্যালয়ে ৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় মতবিনিময় ‍ও আলোর উৎসব এর আয়োজন করা হয়।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন লিডার্স এর কাযনির্বাহী পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাষ্টার নজরুল ইসলাম।

অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মো. আক্তার হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান, উপজেলা কৃষি অফিসার এস. এম. এনামুল ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

মূল বক্তব্য তুলে ধরেন লিডার্স এর নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল।

উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কমান্ডার দেবীরঞ্জন মন্ডল, নকশী কাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জী, সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য গাজী গোলাম মোস্তফা, মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অসীম মৃধা, ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাড. জি. এম শোকর আলী, ভ্রুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ এ. কে. এম জাফরুল আলম, লিডার্স এর কার্য নির্বাহী পরিষদের সদস্য, শিক্ষক ও সাংবাদিক রনজিৎ কুমার বর্মণ, বারসিকের কর্মকর্তা আল ইমরান, মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য নিপা চক্রবর্তী, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, সাংবাদিকবৃন্দ, ব্যাংক এর কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিবৃন্দ প্রমূখ।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লিডার্স এর কার্য নির্বাহী পরিষদের সদস্য সহকারী অধ্যাপক মানবেন্দ্র দেবনাথ।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, “জায়েদ সাসটেন্যাবিলিটি প্রাইজ ২০২৩ প্রাপ্তি দেশের জন্য গর্বের। লিডার্স দেশের গর্ব ছিনিয়ে এনেছে। এজন্য আমরা লিডার্স এর নির্বাহী পরিচালককে অভিনন্দন জানাচ্ছি। লিডার্স উত্তরোত্তর সমৃদ্ধি অর্জণ করুক এই প্রত্যাশা করি।”

অনুষ্ঠানটি মতবিনিময়, আলোর উৎসব, সংগীতানুষ্ঠান ও নৈশভোজ আকারে কয়েকটি ধাপে বিভক্ত ছিল।

মতবিনিময় সভা শেষে বাজি পুড়িয়ে আলোর উৎসব পালন করা হয়। সব শেষে নৈশ ভোজের মাধ্যমে সমগ্র অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

একই রকম সংবাদ সমূহ

শ্যামনগরের গোপালপুরে রথযাত্রার উদ্বোধন করলেন অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী

সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার গোপালপুরে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী রথযাত্রাবিস্তারিত পড়ুন

শ্যামনগরে বিজিবি সদস্যের বাড়িতে চুরি : গ্রেফতার আসামির জন্য রাজনৈতিক তদবির!

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর পৌরসভার কাঁচড়াহাটি এলাকায় এক বিজিবি সদস্যের বসতবাড়িতে চুরিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কাভার্ড ভ্যানে বিপুল পরিমাণ মাদকপণ্যসহ যুবক ১

সাতক্ষীরার শ্যামনগরে একটি কাভার্ড ভ্যানে অভিযান চালিয়ে প্রায় ১৮ লাখ ৮৩ হাজারবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরে ৩০০০ ফলজ বৃক্ষের চারা বিতরণ
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • সাতক্ষীরায় বজ্রপাতে জেলের মৃত্যু
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • ‎ব্লু ইকোনমি ও সাতক্ষীরা উপকূল ‎
  • শ্যামনগরের মিড-ডে মিলের খাবারবাহী গাড়িতে অগ্রিম উৎপাদন তারিখের বনরুটি, গাড়ি জব্দ
  • শ্যামনগরের গাবুরাতে পরিবারে আয় বৃদ্ধি করতে ১৪ জনকে গরু বিতরণ
  • শ্যামনগরের গাবুরাতে স্বাস্থ্য বিষয়ক উপকরণ বিতরণ
  • খাল খননের নামে কৃষিজমি নষ্টের অভিযোগে শ্যামনগরে কৃষকদের বিক্ষোভ
  • সুন্দরবনে বনবিভাগের সদস্যদের ছোড়া গুলিতে জেলের মৃ*ত্যুর অভিযোগ
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • জলবায়ু সহনশীলতা গড়ে তুলতে শ্যামনগরের আটুলিয়া ইউনিয়নে বাজেট বৃদ্ধির দাবি