সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে এনগেজ প্রকল্পে নারী সদস্যদের স্বামীদের নিয়ে পুরুষ সংবেদনশীল কর্মশালা

পরিতোষ কুমার বৈদ্য : সিসিডিবি একটি উন্নয়নমুলক বেসরকারি সংস্থা। সংস্থাটি মানুষের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে। সিসিডিবি-এনগেজ প্রকল্প নারীদের নেতৃত্ব উন্নয়নের লক্ষ্যে বুড়িগোয়ালিনী, মুন্সিগঞ্জ, পদ্মপুকুর ও কৈখালী ইউনিয়নে কাজ করছে।

সেই লক্ষ্যে ২৩ এপ্রিল সকাল ৯:০০ টায় শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জে সিসিডিবি-এনগেজ প্রকল্প অফিসে প্রকল্পের নারী সদস্যদের স্বামীদের নিয়ে ১ দিন ব্যাপী পুরুষ সংবেদনশীল কর্মশালার আয়োজন করা হয়।

উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন সিসিডিবি এর কমিউনিকেশন সমন্বয়কারী প্রবীর কুমার দাস, এনগেজ প্রকল্পের প্রোগ্রাম অফিসার নিলীমা রাণী, প্রকল্পের অন্যান্য কর্মীবৃন্দ ও এনগেজ প্রকল্পের নারী সদস্যরা এবং সদস্যের স্বামীরা।

প্রকাশ গাইন বলেন, আমাদের নারীরা সিসিডিবি থেকে অনেক প্রশিক্ষণ পেয়েছে। তারা এমন ব্যতিক্রমী প্রশিক্ষণ আগে কখনো পাইনি। আগে নারীরা কোন কাজ করত না, আজ তারা দৈনিক একটা আয় করছে। নারীদের এ ধরণের কাজকে আমাদের পুরুষদের সহযোগিতা করা উচিত। এই ধরনের প্রশিক্ষণ আয়োজন করার জন্য সিসিডিবি এনগেজ প্রকল্পকে ধন্যবাদ জানাচ্ছি।

শহিদুল ইসলাম বলেন, আমি আমার স্ত্রীকে পরিষদের বিভিন্ন কাজে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করতে পারি। সে যখন নিজের অধিকার নিয়ে নিজেই কাজ করতে শিখবে তার নিজের উন্নয়ন হবে এবং পাশাপাশি পরিবার ও সমাজের উন্নয়ন করা সম্ভব হবে।

কর্মশালাটি ফ্যাসিলিটেড করেন অর্পনা মল্লিক, ললিতা জোয়াদ্দার। অর্পনা মল্লিক জেন্ডার, ললিতা জোয়ারদার নারী নেতৃত্ব উন্নয়ন নিয়ে আরোচনা করেন। সর্বোপরি প্রোগ্রাম অফিসার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

একই রকম সংবাদ সমূহ

শ্যামনগরের গাবুরায় ৫০ পরিবারে ব্রতীর ‌বিনামূ‌ল্যে পানির ট্যাংক বিতরণ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দুর্যোগপ্রবণ গাবুরায় খাবার পানির সংকট মোকাবিলায় ৫০টি সুবিধাবঞ্চিত পরিবারকেবিস্তারিত পড়ুন

এমপি নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা আত্মহত্যার প্ররোচণারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে ফল ব্যবসায়ীর প্রাণনাশ

সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে মৃত্যুঞ্জয় বাছাড় (২৯) নামে এক ফল ব্যবসায়ীরবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরে ১৫ পরিবার পেল ছাগল, ১৫ পরিবার পেল সেলাই মেশিন
  • শ্যামনগরের চাউলখোলায় টেকসই বেড়িবাঁধ ও রাস্তা নির্মাণের দাবি
  • শ্যামনগরে জলবায়ু ন্যায্যতার দাবিতে ক্লাইমেট স্ট্রাইক
  • এমপি নজরুল ফের ৪ দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: মামা ওবায়দুর কারাগারে
  • বিশ্ব জলবায়ু সপ্তাহ উপলক্ষে শ্যামনগরে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা
  • দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল
  • শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন
  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের
  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার