বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে জাতীয় ফল মেলা ও নারিকেলের চারা বিতরণ

এবিএম কাইয়ুম রাজ, শ্যামনগর: “দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই”—এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার শ্যামনগরে জাতীয় ফল দিবস উপলক্ষে তিনদিনব্যাপী ফল মেলার আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন ২০২৫) বিকেল ৩টায় উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ রনী খাতুন।

উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ মেলায় বিভিন্ন জাতের দেশি ফলের প্রদর্শনীর পাশাপাশি নারিকেল চারা বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়। ব্যক্তি পর্যায়ে ১,০০০টি এবং প্রাতিষ্ঠানিক পর্যায়ে ৪০০টি নারিকেলের চারা বিনামূল্যে বিতরণ করা হয়। এ উদ্যোগের মাধ্যমে জনগণকে ফল চাষে উৎসাহিত করতেই এ কর্মসূচি হাতে নেওয়া হয়।

মেলায় বিলুপ্তপ্রায় এবং কম পরিচিত দেশি ফলের পাশাপাশি জনপ্রিয় ফলেরও প্রদর্শনী স্থান পায়। প্রদর্শনীতে আম, কাঁঠাল, কামরাঙা, তাল, তরমুজ, কেওড়া, গোলফল, লটকন, আশফল, লেবু, জামরুলসহ নানা ধরনের দেশি ও মৌসুমি ফল প্রদর্শিত হয়, যা দর্শনার্থীদের দারুণভাবে আকৃষ্ট করে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ নাজমুল হুদা বলেন, “বর্তমানে বাজারে বিদেশি ফলের প্রভাব অনেক বেশি হলেও দেশি ফল অনেক বেশি পুষ্টিকর, নিরাপদ ও সহজলভ্য। এই মেলার মাধ্যমে মানুষের মধ্যে দেশি ফলের প্রতি আগ্রহ তৈরি হবে।” তিনি আরও বলেন, “আমরা প্রত্যেককে অন্তত একটি করে দেশি ফলের গাছ লাগাতে অনুরোধ জানাচ্ছি, যাতে ভবিষ্যৎ প্রজন্ম পুষ্টিকর ফলের চাষ ও ভোগের সুযোগ পায়।”

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোছাঃ রনী খাতুন বলেন, “দেশি ফল ফরমালিনমুক্ত ও স্বাস্থ্যসম্মত। পুষ্টি ও পরিবেশ রক্ষার স্বার্থে আমাদের প্রত্যেকের উচিত বেশি করে দেশি ফলের গাছ লাগানো।” তিনি ফল গাছ রোপণকে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস.এম দেলোয়ার হোসেন, ‘আমার দেশ’ পত্রিকার শ্যামনগর প্রতিনিধি জি এম মনিরুজ্জামান, উপজেলা কৃষি অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মেলায় আগত দর্শনার্থীদের মধ্যে নানা বয়সী মানুষ, কৃষক, শিক্ষার্থী ও নারীরাও উপস্থিত ছিলেন। মেলা প্রাঙ্গণে স্থানীয় কৃষকদের উৎপাদিত ফল প্রদর্শন ও বিক্রয়ের সুযোগও রাখা হয়েছে, যা কৃষি উৎপাদনের সঙ্গে সম্পৃক্তদের জন্য একটি বড় প্রাপ্তি।

এই আয়োজনের মাধ্যমে কৃষি বিভাগের পক্ষ থেকে স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি, ফল চাষে আগ্রহ সৃষ্টি এবং পুষ্টিকর খাদ্য গ্রহণের অভ্যাস গড়ে তোলার প্রয়াস লক্ষ্য করা গেছে। ফল মেলা চলবে আগামী শনিবার (২১ জুন) পর্যন্ত।

একই রকম সংবাদ সমূহ

শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়ন জনপ্রতিনিধির সাথে অনগ্রসর সম্প্রদায়ের সংলাপ অনুষ্ঠিত

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ৯নং বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদে অনগ্রসর সম্প্রদায়ের সামাজিক সম্প্রীতি ওবিস্তারিত পড়ুন

অনৈতিক সম্পর্কের কথা জেনে ফেলায় প্রলোভন দেখান এমপি গাজী নজরুল

নারী কেলেঙ্কারির ঘটনায় ব্যাপক আলোচিত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জামায়াতে ইসলামী থেকেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া

উপকূলীয় দুর্যোগপ্রবণ আশাশুনি ও শ্যামনগর উপজেলার মানুষদের টিকে থাকতে হলে বৈশ্বিক উষ্ণতাবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরের বুড়িগোয়ালিনীতে স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়ন কর্মশালা
  • এলজি অ্যাম্বাসেডর ২০২৬ মনোনীত শ্যামনগরের হাবিবুল্লাহ আল মামুন
  • বন্ধ মৌসুমে সুন্দরবনের নদীতে মাছ ধরার সময় ৪ জেলে আটক
  • সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
  • দুই বছর পরও শেষ হয়নি সাতক্ষীরা কারাগার থেকে পালানোর অধ্যায়, ধরা পড়লেন আরও দুই বন্দী
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • শ্যামনগরে চোখের আড়ালে পানিতে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশু
  • সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে স্বাবলম্বী করল আইএফএসডি ফাউন্ডেশন
  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সুন্দরবনে বাঘ ও বন রক্ষায় মুন্ডা সম্প্রদায়ের সংহতি: বিশ্ব বাঘ দিবসে শ্যামনগরে র‍্যালি ও সহাবস্থান সংলাপ
  • বিশ্ব বাঘ দিবসে র‌্যালি এবং মানুষ-বাঘ সহাবস্থান সংলাপ