বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ

শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ও বুড়িগোয়ালিনী ইউনিয়নে নেতৃত্ব বিকাশে নারী, পুরুষ ও যুবদের নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিডিবি এর শক্তি প্রকল্প।

দুই দিন ব্যাপী এই প্রশিক্ষণ শুরু হয় ২ সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখ বুধবার। ৩ সেপ্টেম্বর বিকাল ৪টায় শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জের সিসিডিবি শক্তি প্রকল্প অফিসে উক্ত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সভাপতি ও প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সিসিডিবি-শক্তি প্রকল্পের এরিয়া ম্যানেজার নিলীমা রানী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিসিডিবি পিসি আরসিবি প্রকল্পের উপজেলা সমন্বয়কারী স্টিভ রায় রুপন।

সহায়ক প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন আরও দুই জন নারী সদস্য অর্পনা মল্লিক ও ললিতা রানী।

এছাড়া আরও উপস্থিত ছিলেন সিসিডিবি-শক্তি প্রকল্পের সকল কর্মীবৃন্দ, অংশগ্রহণকারী হিসেবে উপস্থিত ছিলেন ২টি ইউনিয়নের নারী দলে ১৫ জন সদস্য, যুবদল থেকে ৫ জন ও পুরুষ দল থেকে ৫ জন মোট ২৫ জন সদস্য প্রমূখ।

প্রশিক্ষণে অপর্ণা মল্লিক, নেতা, নেতৃত্ব, নেতার ধরণ, নেতার গুণাবলী বিষয়ে এবং ললিতা রাণী মিস্ত্রি নির্বাহী কমিটির দায়িত্ব, কর্তব্য ও সভা পরিচালনার বিষয় নিয়ে আলোচনা করেন।

অংশগ্রহণকারী প্রকাশ গাইন বলেন, আমাদের গ্রামের যে সকল নারী সিসিডিবির সাথে যুক্ত হয়েছে তারা সকলেই নিজেদের মধ্যে জড়তা কাটিয়ে সমাজের উন্নয়নে কাজ করছে। প্রশিক্ষণ শেষে নারীরা কেবল নিজেদের গৃহস্থালী কাজের গণ্ডি থেকেই বের হয়ে আসেননি, বরং সমাজের যেকোনো সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নিজেদের জোরালো মতামত তুলে ধরার সাহস অর্জন করেছেন।

আয়শা খাতুন বলেন, এই দুই দিনের নেতৃত্ব উন্নয়ন প্রশিক্ষণ আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো একটি অভিজ্ঞতা ছিল। প্রথম দিন প্রশিক্ষণ কেন্দ্রে আসার সময় মনের মধ্যে এক অজানা ভয় ও জড়তা কাজ করছিল, সবার সামনে কথা বলতে বুক কাঁপত। কিন্তু প্রশিক্ষকদের চমৎকার মডিউল, সহজবোধ্য আলোচনা এবং বিভিন্ন বাস্তবভিত্তিক দলগত কাজের মাধ্যমে সেই ভয় কেটে গেছে। দুই দিন ধরে সিসিডিবির এই আয়োজনে আমাদের মধ্যে আত্মবিশ্বাস বহুগুণ বেড়ে গেছে, যা আগামী দিনে আমাদের এলাকার নারীদের আরও সুসংগঠিত করতে সাহায্য করবে।

একই রকম সংবাদ সমূহ

শ্যামনগরে নারী অধিকার ও জেন্ডার সমতা বিষয়ক সচেতনামূলক কর্মশালা

নারীর অধিকার প্রতিষ্ঠা ও জেন্ডার সমতা নিশ্চিতকরণ ও সামাজিক গ্রহণযোগ্যতা বৃদ্ধি এবংবিস্তারিত পড়ুন

শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়ন জনপ্রতিনিধির সাথে অনগ্রসর সম্প্রদায়ের সংলাপ অনুষ্ঠিত

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ৯নং বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদে অনগ্রসর সম্প্রদায়ের সামাজিক সম্প্রীতি ওবিস্তারিত পড়ুন

অনৈতিক সম্পর্কের কথা জেনে ফেলায় প্রলোভন দেখান এমপি গাজী নজরুল

নারী কেলেঙ্কারির ঘটনায় ব্যাপক আলোচিত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জামায়াতে ইসলামী থেকেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া
  • শ্যামনগরের বুড়িগোয়ালিনীতে স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়ন কর্মশালা
  • এলজি অ্যাম্বাসেডর ২০২৬ মনোনীত শ্যামনগরের হাবিবুল্লাহ আল মামুন
  • বন্ধ মৌসুমে সুন্দরবনের নদীতে মাছ ধরার সময় ৪ জেলে আটক
  • সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
  • দুই বছর পরও শেষ হয়নি সাতক্ষীরা কারাগার থেকে পালানোর অধ্যায়, ধরা পড়লেন আরও দুই বন্দী
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • শ্যামনগরে চোখের আড়ালে পানিতে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশু
  • সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে স্বাবলম্বী করল আইএফএসডি ফাউন্ডেশন
  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন