শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষের আশঙ্ক্ষা : ১৪৪ ধারা জারি

গাজী হাবিব, সাতক্ষীরা : কমিটি ঘোষণা করাকে কেন্দ্র করে সাতক্ষীরার শ্যামনগরে বিএনপির দু’গ্রুপের উত্তেজনা ঘিরে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। বুধবার (২২ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা প্রশাসন এ ঘোষনা দেয়।

জানা গেছে, বিএনপির উপজেলা ও পৌর কমিটি ঘিরে টানা কয়েকদিন ধরেই শ্যামনগর উপজেলায় উত্তেজনা বিরাজ করছিলো। এর মধ্যে ২১ জানুয়ারী নতুন ঘোষিত উভয় কমিটি বিলুপ্ত ঘোষনা করেন জেলা বিএনপির সদস্য সচিব আব্দুল আলীম।

পরে আজ বুধবার (২২ জানুয়ারী) উপজেলার বাস টার্মিনালে শান্তি সমাবেশ ডাকে বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক সোলাইমান কবিরের গ্রুপ। তবে এ কমিটির সদ্য সাবেক সভাপতি আব্দুল ওয়াহেদের গ্রুপ সেটি প্রতিহত করার ঘোষণা দিলে এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পরে। দুই গ্রুপের এমন মুখোমুখি অবস্থানে বিশৃঙ্খলা এড়াতে জারি করা হয় ১৪৪ ধারা।

শেষ খবর পাওয়া পর্যন্ত, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী মাঠে রয়েছে।

শ্যামনগর থানা পুলিশ জানায়, রাজনৈতিক দলের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার শঙ্কা দেখা দেয়ায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

একই রকম সংবাদ সমূহ

শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার এবং এ্যাডভোকেসি বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি

সিসিডিবির শক্তি প্রকল্পের উদ্যোগে ‘অধিকার ও এ্যাডভোকেসি বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচিবিস্তারিত পড়ুন

বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন

বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে আয়োজিত গিভওয়েতে আইফোনসহ ৫০টি আকর্ষণীয় উপহারের মধ্যে আইফোনবিস্তারিত পড়ুন

শ্যামনগরে ২৫০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের সূচনা : জাতীয় গ্রিডে যাবে অতিরিক্ত বিদ্যুৎ

সাতক্ষীরার শ্যামনগরে বাগদা চিংড়ির রেণু উৎপাদনকারী ওশান হ্যাচারিতে ২৫০ কিলোওয়াট ক্ষমতার হাইব্রিডবিস্তারিত পড়ুন

  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • শ্যামনগরের গাবুরায় ৫০ পরিবারে ব্রতীর ‌বিনামূ‌ল্যে পানির ট্যাংক বিতরণ
  • এমপি নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস
  • সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে ফল ব্যবসায়ীর প্রাণনাশ
  • শ্যামনগরে ১৫ পরিবার পেল ছাগল, ১৫ পরিবার পেল সেলাই মেশিন
  • শ্যামনগরের চাউলখোলায় টেকসই বেড়িবাঁধ ও রাস্তা নির্মাণের দাবি
  • শ্যামনগরে জলবায়ু ন্যায্যতার দাবিতে ক্লাইমেট স্ট্রাইক
  • এমপি নজরুল ফের ৪ দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: মামা ওবায়দুর কারাগারে
  • বিশ্ব জলবায়ু সপ্তাহ উপলক্ষে শ্যামনগরে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা
  • দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল
  • শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন