বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে বিনামূল্যে স্ত্রীরোগ ও মাতৃসেবা ক্যাম্প: সেবা পেলেন শতাধিক নারী

জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলে দুর্যোগ দিন দিন বাড়ছে। বেড়েছে লবণাক্ততাও। লবণাক্ততা বৃদ্ধির কারণে উপকূলে নারীদের জরায়ুসহ বিভিন্ন রোগের হার পূর্বের চেয়ে তুলনামুলকভাবে বৃদ্ধি পেয়েছে। এরই পরিপ্রেক্ষিতে ২৯ জুলাই ২০২৫ নারী স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে লিডার্স-এর উদ্যোগে শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নে ঝাপার এভারগ্রিম যুব সংঘে বিনামূল্যে বিশেষ স্ত্রীরোগ ও মাতৃসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এই ক্যাম্পে শতাধিক নারী, শিশু ও কিশোরীদের চিকিৎসা সেবা ও পরামর্শ প্রদান করা হয়।

উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ডের মেম্বার তপন কুমার মন্ডল ও এভারগ্রীন যুব সংঘের সভাপতি বাবু রঞ্জিত কুমার রপ্তান।
আরো উপস্থিত ছিলেন ডা. মাহফুজা আলম মুক্তা (এমবিবিএস), গাইনী বিশেষজ্ঞ, সিনিয়র আরএমও, ফ্রেন্ডশিপ হাসপাতাল, লিডার্সের প্রকল্প সমন্বয়কারী লায়লা খাতুন, লিডার্সের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিরন্ময় সরদারসহ স্থানীয় নারী ও কিশোরীবৃন্দ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন যে, দেশের প্রত্যন্ত অঞ্চলে নারী ও মাতৃস্বাস্থ্য সেবা সহজলভ্য করতে এ ধরনের ক্যাম্প আয়োজন করা হয়েছে। গ্রামের অনেক নারী এখনো সচেতনতার অভাবে কিংবা আর্থিক সমস্যার কারণে প্রয়োজনীয় চিকিৎসা সেবা গ্রহণ করতে পারেন না। এই ক্যাম্পের মাধ্যমে তাদের কাছে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসা পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণের জন্য তিনি লিডার্সকে ধন্যবাদ জানান।

লিডার্সের প্রকল্প সমন্বয়কারী লায়লা খাতুন বলেন, “আমরা দীর্ঘদিন ধরে নারীদের স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক উন্নয়নে কাজ করছি। উপক‚লীয় মানুষ বিশেষ করে নারীরা নানা ধরনের রোগে ভুগে থাকেন। সচেতনতার অভাব, উপকূলে হাসপাতালের অভাব, ভালো যাতায়াত না থাকা এবং সর্বপরি পরিবারে অর্থনৈতিক সমস্যার জন্য এসকল এলাকার নারী ও কিশোরীরা যথাযথ চিকিৎসা সেবা গ্রহণ করতে পারেনা। লিডার্স মূলত এসকল এলাকায় নারীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে “‍‌বিনামূল্যে স্ত্রীরোগ ও মাতৃসেবা ক্যাম্প” আয়োজন করে। উক্ত ক্যাম্পে উপস্থিত নারীদের মাঝে প্রয়োজনীয় ওষুধ বিতরন হয়।

সেবাগ্রহণকারী নারীরা জানান, এমন উদ্যোগ তাদের জন্য অত্যন্ত উপকারী হয়েছে।

স্থানীয় একজন গর্ভবতী নারী বলেন, “আমি দীর্ঘদিন ধরে কিছু স্বাস্থ্য সমস্যায় ভুগছিলাম, কিন্তু ভালো চিকিৎসকের পরামর্শ নিতে পারছিলাম না। এখানে এসে বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ পেয়েছি, যা সত্যিই অনেক উপকার হয়েছে।”

আরেক নারী জানান, “আমাদের গ্রামে মাতৃসেবা ক্যাম্প খুবই দরকার ছিল। এখানে এসে গর্ভকালীন যত এবং পুষ্টির বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছি।”

স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠনগুলোও লিডার্স-এর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এবং ভবিষ্যতে আরো এ ধরনের কার্যক্রম পরিচালনার আহ্বান জানিয়েছে।

একই রকম সংবাদ সমূহ

শ্যামনগরের গাবুরাতে স্বাস্থ্য বিষয়ক উপকরণ বিতরণ

বেসরকারি উন্নয়ন সংস্থা ফেইথ ইন এ্যাকশন গাবুরা ইউনিয়নের ৯টি ওয়ার্ড এর ১৫টিবিস্তারিত পড়ুন

খাল খননের নামে কৃষিজমি নষ্টের অভিযোগে শ্যামনগরে কৃষকদের বিক্ষোভ

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ধানখালী এলাকায় খাল খননের নামে কৃষিজমি নষ্টেরবিস্তারিত পড়ুন

সুন্দরবনে বনবিভাগের সদস্যদের ছোড়া গুলিতে জেলের মৃ*ত্যুর অভিযোগ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯ নম্বর সোরা এলাকার বাসিন্দা আমিনুর রহমানবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • জলবায়ু সহনশীলতা গড়ে তুলতে শ্যামনগরের আটুলিয়া ইউনিয়নে বাজেট বৃদ্ধির দাবি
  • শ্যামনগরে বিন্দু নারী উন্নয়ন সংগঠনের প্রকল্প অবহিতকরণ সভা
  • সাতক্ষীরার নবাগত ডিসিকে জামায়াতের এমপিদের ফুলেল শুভেচ্ছা: মিশ্র প্রতিক্রিয়া
  • উপকূলীয় শিশু ও যুবদের মাঝে জার্সি বিতরণ ও খেলাধুলার উদ্ধুদ্ধকরণ
  • দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা
  • শিমু রেজা এমপি কলেজে দুই সংসদ সদস্যকে সংবর্ধনা
  • সাতক্ষীরায় সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও উপকারভোগীদের সংলাপ
  • সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ২৯ এপ্রিল
  • শ্যামনগরে বিনামূল্যে ১০০০ লিটারের ৬০টি পানির ট্যাংক ও সেটিং উপকরণ বিতরণ
  • শ্যামনগরে ২০০ জন নারী-পুরুষকে লবণ সহনশীল বীজ, জৈব সার, জিও ব্যাগ ও পানির ঝাঁঝরি বিতরণ
  • সাতক্ষীরায় আম ক্যালেন্ডার ঘোষণা