বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে বেসরকারি ক্লিনিক ও হোটেলে জরিমানা ভ্রাম্যমাণ আদালতের

এবিএম কাইয়ুম রাজ, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগরে স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমে শৃঙ্খলা ও মান নিশ্চিত করতে স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার সকাল থেকে শুরু হওয়া এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিয়াউর রহমান।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ হোসাইন।

এ সময় নিরাপত্তা নিশ্চিতে অভিযানে সহায়তা করেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

অভিযানকালে স্মার্ট হসপিটালের বিভিন্ন লাইসেন্স, অনুমোদনপত্র, চিকিৎসা সেবা সংক্রান্ত নথিপত্র ও কার্যক্রম খতিয়ে দেখা হয়। একইসঙ্গে হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা, স্বাস্থ্যবিধি মানা এবং চিকিৎসা সরঞ্জামের মান পর্যবেক্ষণ করেন কর্মকর্তারা। সঠিক কাগজপত্র ও যথাযথ পরিবেশ নিশ্চিত থাকায় প্রতিষ্ঠানটির প্রতি সন্তোষ প্রকাশ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।

শুধু স্মার্ট হসপিটাল নয়, এদিন উপজেলার আরও বেশ কয়েকটি বেসরকারি ক্লিনিক, ওষুধের দোকান, খাবার হোটেল ও বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে বিভিন্ন অনিয়ম ও স্বাস্থ্যবিধি লঙ্ঘনের অভিযোগে কয়েকটি প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিকভাবে জরিমানা করা হয়।

শ্যামনগর বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত ‘মায়ের দোয়া হোটেল’ ও ‘বাংলালিংক হোটেল’কে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার পরিবেশনের দায়ে সতর্কতামূলকভাবে ৫০০ টাকা করে জরিমানা করা হয়। এ ছাড়া বাজারের কয়েকটি খাবার হোটেলকে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার জন্য তিন দিনের সময়সীমা দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে যথাযথ ব্যবস্থা গ্রহণ না করলে ভবিষ্যতে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারিও দেওয়া হয়।

এ সময় অভিযানে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তরিকুল ইসলাম, স্থানীয় গণমাধ্যমকর্মী, স্বাস্থ্যকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অভিযানের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে জনস্বাস্থ্য ও নিরাপদ চিকিৎসা সেবার বিষয়ে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি অনিয়ম রোধে প্রশাসনের কঠোর অবস্থান তুলে ধরা হয়।

একই রকম সংবাদ সমূহ

সুন্দরবন ঘিরে জীবনযুদ্ধে এগিয়ে উপকূলের নারীরাও

সাতক্ষীরার শ্যামনগর বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলের এমন একটি জনপদ, যার জীবন ও জীবিকাবিস্তারিত পড়ুন

বিপুল অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের নানা ভাই বাহিনীর ১২ ডাকাতের আত্মসমর্পণ

সুন্দরবনের কুখ্যাত নানা ভাই বাহিনীর প্রধান জাহাঙ্গীর মোড়ল ওরফে রহমতসহ ১২ সক্রিয়বিস্তারিত পড়ুন

উপকূল অঞ্চলের মানুষের কর্মসংস্থানে এলজির ভ্যান বিতরণ

সাতক্ষীরার উপকূলীয় এলাকার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি ও তাঁদের আর্থিকভাবে স্বাবলম্বী করতেবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ
  • শ্যামনগরে নারী অধিকার ও জেন্ডার সমতা বিষয়ক সচেতনামূলক কর্মশালা
  • শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়ন জনপ্রতিনিধির সাথে অনগ্রসর সম্প্রদায়ের সংলাপ অনুষ্ঠিত
  • অনৈতিক সম্পর্কের কথা জেনে ফেলায় প্রলোভন দেখান এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া
  • শ্যামনগরের বুড়িগোয়ালিনীতে স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়ন কর্মশালা
  • এলজি অ্যাম্বাসেডর ২০২৬ মনোনীত শ্যামনগরের হাবিবুল্লাহ আল মামুন
  • বন্ধ মৌসুমে সুন্দরবনের নদীতে মাছ ধরার সময় ৪ জেলে আটক
  • সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
  • দুই বছর পরও শেষ হয়নি সাতক্ষীরা কারাগার থেকে পালানোর অধ্যায়, ধরা পড়লেন আরও দুই বন্দী
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল