শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে লিডার্স আয়োজিত বিনামূল্যে স্ত্রীরোগ ও মাতৃসেবা পেলেন শতাধিক নারী

প্রেস বিজ্ঞপ্তি: জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলে দুর্ভোগ দিন দিন বাড়ছে। বেড়েছে লবণাক্ততাও। লবণাক্ততা বৃদ্ধির কারণে উপকূলে নারীদের জরায়ুসহ বিভিন্ন রোগের হার পূর্বের চেয়ে তুলনামুলকভাবে বৃদ্ধি পেয়েছে। এরই পরিপ্রেক্ষিতে বুধবার (২৯ জানুয়ারি ২০২৫) নারী স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে লিডার্স-এর উদ্যোগে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নে বিনামূল্যে বিশেষ স্ত্রীরোগ ও মাতৃসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
দিনব্যাপী এই ক্যাম্পে শতাধিক নারী চিকিৎসা ও পরামর্শ সেবা গ্রহণ করেন।

ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন ১৭২নং পূর্ব দূর্গাবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পঙ্কজ রায়।

বিশেষ স্ত্রীরোগ ও মাতৃস্বাস্থ্য সেবা ক্যাম্পে দিনব্যাপী সেবা দেন ডা. রীমা আক্তার (এমবিবিএস), আরএমও, ফ্রেন্ডশিপ হাসপাতাল এবং লিডার্সের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিরন্ময় সরদার।

এছাড়া সেবা ক্যাম্পে আরো উপস্থিত ছিলেন লিডার্সের প্রকল্প সমন্বয়কারী লায়লা খাতুনসহ আরো অনেকে।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেছেন যে, দেশের প্রত্যন্ত অঞ্চলে নারী ও মাতৃস্বাস্থ্য সেবা সহজলভ্য করতে এ ধরনের ক্যাম্প আয়োজন করা হয়েছে। গ্রামের অনেক নারী এখনো সচেতনতার অভাবে কিংবা আর্থিক সমস্যার কারণে প্রয়োজনীয় চিকিৎসাসেবা গ্রহণ করতে পারেন না।
এই ক্যাম্পের মাধ্যমে তাদের কাছে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসা পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণের জন্য তিনি লিডার্সকে ধন্যবাদ জানান।

চিকিৎসকদের পাশাপাশি স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবকেরা উপস্থিত ছিলেন, যারা নারীদের স্বাস্থ্যপরীক্ষা করতে সহায়তা করেন।

এছাড়াও নারীদের মাঝে প্রয়োজনীয় ওষুধ এবং পুষ্টিকর খাদ্য সম্পর্কে পরামর্শ দেয়া হয়।

সেবাগ্রহণকারী নারীরা জানান, এমন উদ্যোগ তাদের জন্য অত্যন্ত উপকারী হয়েছে।

একজন গর্ভবতী নারী বলেন,আমি দীর্ঘদিন ধরে কিছু সমস্যায় ভুগছিলাম, ভালো চিকিৎসকের পরামর্শ নিতে পারছিলাম না। এখানে এসে বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ পেয়েছি, যা সত্যিই অনেক উপকার হয়েছে।

আরেকজন মা জানান, আমাদের গ্রামে মাতৃসেবা ক্যাম্প খুবই দরকার ছিল। এখানে এসে গর্ভকালীন যত্ন এবং পুষ্টির বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছি।

লিডার্স-এর প্রকল্প সমন্বয়কারী বলেন আমরা দীর্ঘদিন ধরে নারীদের স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক উন্নয়নে কাজ করছি। এই ক্যাম্পের মাধ্যমে নারীদের বিনামূল্যে সেবা প্রদান করতে পেরে আমরা আনন্দিত। ভবিষ্যতে এ ধরনের ক্যাম্প আরও আয়োজনের পরিকল্পনা রয়েছে, যাতে বেশি সংখ্যক নারী উপকৃত হতে পারেন।

একই রকম সংবাদ সমূহ

শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়ন জনপ্রতিনিধির সাথে অনগ্রসর সম্প্রদায়ের সংলাপ অনুষ্ঠিত

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ৯নং বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদে অনগ্রসর সম্প্রদায়ের সামাজিক সম্প্রীতি ওবিস্তারিত পড়ুন

অনৈতিক সম্পর্কের কথা জেনে ফেলায় প্রলোভন দেখান এমপি গাজী নজরুল

নারী কেলেঙ্কারির ঘটনায় ব্যাপক আলোচিত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জামায়াতে ইসলামী থেকেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া

উপকূলীয় দুর্যোগপ্রবণ আশাশুনি ও শ্যামনগর উপজেলার মানুষদের টিকে থাকতে হলে বৈশ্বিক উষ্ণতাবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরের বুড়িগোয়ালিনীতে স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়ন কর্মশালা
  • এলজি অ্যাম্বাসেডর ২০২৬ মনোনীত শ্যামনগরের হাবিবুল্লাহ আল মামুন
  • বন্ধ মৌসুমে সুন্দরবনের নদীতে মাছ ধরার সময় ৪ জেলে আটক
  • সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
  • দুই বছর পরও শেষ হয়নি সাতক্ষীরা কারাগার থেকে পালানোর অধ্যায়, ধরা পড়লেন আরও দুই বন্দী
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • শ্যামনগরে চোখের আড়ালে পানিতে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশু
  • সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে স্বাবলম্বী করল আইএফএসডি ফাউন্ডেশন
  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সুন্দরবনে বাঘ ও বন রক্ষায় মুন্ডা সম্প্রদায়ের সংহতি: বিশ্ব বাঘ দিবসে শ্যামনগরে র‍্যালি ও সহাবস্থান সংলাপ
  • বিশ্ব বাঘ দিবসে র‌্যালি এবং মানুষ-বাঘ সহাবস্থান সংলাপ