বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে লিডার্স এর আয়োজনে কারাতে প্রশিক্ষণের সমাপনী

শ্যামনগরে লিডার্স এর আয়োজনে কারাতে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

কারাতে প্রশিক্ষণ গ্রহণ করি নিজের আত্মরক্ষা নিজেই করি এই শ্লোগানকে সামনে রেখে বৃহষ্পতিবার বিকাল ৩ টায় ৭১ নং বুড়িগোয়ালিনী ফরেস্ট সরকারী প্রাথমিক বিদ্যালয়ে লিডার্স এর আয়োজনে মানুষের জন্য ফাউন্ডেশন ও এ্যাম্বাসি অব সুইডেন এর সহযোগিতায় কমিউনিটিভিত্তিক জলবায়ুু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি প্রকল্পের আওতায় গাবুরা ও বুড়িগোয়ালিনী ইউনিয়নের কিশোরীদের ২০ দিনব্যাপী কারাতে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন।

বিশেষ অতিথি ছিলেন আব্দুল্লাহ আল রিফাত সহকারী কমিশনার ভূমি, লিডার্স এর নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল, সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বেলাল হোসেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইয়াছিনুল হক।

সভাপতিত্ব করেন ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য রবিউল ইসলাম।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন লিডার্স এর নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল।

প্রধান অতিথি বলেন, তোমরা যাতে আত্মবিশ্বাসী হও, সকল ভয়ভীতি বাধা অতিক্রম করে সামনে এগিয়ে যেতে পারো এজন্য এই প্রশিক্ষন প্রদান করা হয়েছে। একজন নারীর যোগ্যতা দক্ষতা আত্মবিশ্বাসের মাধ্যমে প্রকাশ পায়। এই প্রশিক্ষনের মাধ্যমে দূর্গম এলাকার কিশোরীদের আত্মবিশ্বাসী করে তুলবে এই আশাবাদ তিনি ব্যক্ত করেন।

কারাতে প্রশিক্ষণে গাবুরা ও বুড়িগোয়ালিনী ইউনিয়নের ২০ জন কিশোরী অংশগ্রহণ করেন।

কারাতে প্রশিক্ষণটি পরিচালনা করেন জি এম রাজগুল আহমেদ রাজু।

একই রকম সংবাদ সমূহ

সুন্দরবন ঘিরে জীবনযুদ্ধে এগিয়ে উপকূলের নারীরাও

সাতক্ষীরার শ্যামনগর বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলের এমন একটি জনপদ, যার জীবন ও জীবিকাবিস্তারিত পড়ুন

বিপুল অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের নানা ভাই বাহিনীর ১২ ডাকাতের আত্মসমর্পণ

সুন্দরবনের কুখ্যাত নানা ভাই বাহিনীর প্রধান জাহাঙ্গীর মোড়ল ওরফে রহমতসহ ১২ সক্রিয়বিস্তারিত পড়ুন

উপকূল অঞ্চলের মানুষের কর্মসংস্থানে এলজির ভ্যান বিতরণ

সাতক্ষীরার উপকূলীয় এলাকার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি ও তাঁদের আর্থিকভাবে স্বাবলম্বী করতেবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ
  • শ্যামনগরে নারী অধিকার ও জেন্ডার সমতা বিষয়ক সচেতনামূলক কর্মশালা
  • শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়ন জনপ্রতিনিধির সাথে অনগ্রসর সম্প্রদায়ের সংলাপ অনুষ্ঠিত
  • অনৈতিক সম্পর্কের কথা জেনে ফেলায় প্রলোভন দেখান এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া
  • শ্যামনগরের বুড়িগোয়ালিনীতে স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়ন কর্মশালা
  • এলজি অ্যাম্বাসেডর ২০২৬ মনোনীত শ্যামনগরের হাবিবুল্লাহ আল মামুন
  • বন্ধ মৌসুমে সুন্দরবনের নদীতে মাছ ধরার সময় ৪ জেলে আটক
  • সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
  • দুই বছর পরও শেষ হয়নি সাতক্ষীরা কারাগার থেকে পালানোর অধ্যায়, ধরা পড়লেন আরও দুই বন্দী
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল