শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্রমিক নেতার নেতৃত্বে দেবহাটায় ভ্যান চালকের জমি দখলের চেষ্টা, হামলায় আহত ১০

সাতক্ষীরা প্রতিনিধি: ভোমরা সিএন্ডএফ কর্মচারী এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মিলনের নেতৃত্বে দেবহাটার পুস্পকাটি এলাকায় রিকসা চালকের পরিবারকে মারপিট করে জমি দখলের চেষ্টা করার অভিযোগ উঠেছে। ওই ঘটনায় রিকসা চালকের স্ত্রীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

তার মধ্যে সফুরা খাতুনকে মারাত্মক আহতাবস্থায় দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন স্থানীয়রা।

আজ শুক্রবার সকাল ৯টার দিকে পুষ্পকাটি সরদার বাড়ী এলাকায় ওই ঘটনা ঘটে।

অন্যান্য আহতরা হলেন, হাসিনা, রুবিনা, মাফুরা, মুস্তাকিন, ফারক, আলমগীর, জাহিদ, সাব্বির, রিফাত প্রমূখ।

পুস্পকাটি গ্রামের ইমান আলী সরদারের ছেলে সাইফুল ইসলাম বলেন, জায়গা জমি সংক্রান্ত ব্যাপারে মিলনের মা কমলা ও তাদের ভাইদের সাথে আমাদের বিরোধ চলছিল। বিষয়টি সমাধানের জন্য একাধিকবার থানাসহ বিভিন্ন জায়গায় জালিশ বিচারে রায় আমাদের পক্ষে আসলেও কমলা ও তাদের ভাইরা তা মানেনি।
আমরা সম্প্রতি আমাদের ওই জমিতে পাচিল দেওয়ার জন্য খোড়া শুরু করলে আজ মিলনের নেতৃত্বে আমাদের এলাকার মৃত হান্নান সরদারের ছেলে রিপন, মৃত নজরুল সরদারের ছেলে কামরুল, অহিদুলের ছেলে আরিফুল, কুলিয়া গ্রামের আমজাদ মোড়লের ছেলে সবুজ, মনিরুল, মাজেদ সরদারের ছেলে মনিরুল, আমজাদ কারিগরের ছেলে জিয়া, মৃত সামাদ সরদারের ছেলে রাজু, আসাদুল, অহিদুল, রফিকুলসহ ৩০/৪০ জন হাতে জিআই পাইপ ও দেশীয় অস্ত্র নিয়ে আমাদের উপর অতর্কিত হামলা করে। তাদের হামলায় আমাদের পরিবারের ১০ সদস্য আহত হয়েছেন। তার মধ্যে সফুরা খাতুনকে আশঙ্কাজনক অবস্থায় দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

দেবহাটা থানার ওসি ইদ্রিসুর রহমান বলেন, ওই ঘটনায় এখনও কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

একই রকম সংবাদ সমূহ

দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক, সমাজসেবক জি.এম নূরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা জাসাসের সাংগঠনিক সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে সাংগঠনিক আলোচনাবিস্তারিত পড়ুন

দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

‎সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক বিশিষ্ট সমাজ সেবকবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা
  • সাতক্ষীরার দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে জেলা সাংবাদিক ফোরামের শোক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি. এম. নুর ইসলামের মৃত্যুতে সাংবাদিক কল্যাণ পরিষদের শোক
  • সাতক্ষীরা সরকারি কলেজে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলা বিএনপি’র প্রস্তুতি সভা
  • সাতক্ষীরা ডিবি গার্লস হাইস্কুলে পবিত্র ঈদ-ই মিলাদুম্নবী (সা.) উদযাপন
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • সাতক্ষীরার শিকারি ব্র্যান্ড বিডির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সাতক্ষীরার রইচপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে জশনে জুলুস র‍্যালি অনুষ্ঠিত
  • সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:)-২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল