বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

টি-টোয়েন্টি

শ্রীলঙ্কাকে ১০৪ রানে হারালো বাংলাদেশ

স্রেফ উড়িয়ে দেওয়া বলতে যাকে বুঝায়। শ্রীলঙ্কা নারী ‘এ’ দলের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে যেন সেটাই করল রাবেয়া খানের দল। স্বাগতিকদের পাত্তাই দিলেন না তারা। স্পিন ঘূর্ণিতে ১০৪ রানের জয় তুলে নিয়েছে বাংলাদেশ নারী ‘এ’ দল। একাই ৪ উইকেট নিয়েছেন অধিনায়ক রাবেয়া। আর এতেই পাঁচ ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে এগিয়ে গেল টাইগ্রেসরা।

পি-সারা ওভাল স্টেডিয়ামে শুক্রবার (১৩ সেপ্টেম্বর) আগে ব্যাটিং করে ১৬৫ রান তোলে বাংলাদেশ। ৪০ বলে ৫০ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন ওপেনার সাথি রাণি। রান তাড়ায় বেশিদূর যেতে পারেনি লঙ্কানরা। বাংলাদেশের স্পিন তাণ্ডবে ৬০ রানে গিয়ে থামেন তারা। রাবেয়ার ৪ উইকেট ছাড়াও দুটি করে পেয়েছেন ফাহিমা খাতুন ও সুলতানা খাতুন।

রান তাড়ায় লঙ্কানদের শুরুটা ভালো ছিল। ৩ ওভারেই ২১ রান তোলে তারা। চতুর্থ ওভারে এসেই জুটি ভাঙেন সুলতানা খাতুন। পরের আঘাত রাবেয়ার। লঙ্কান অধিনায়ক সাথিয়া সন্দ্বীপানিকেও দ্রুতই ফেরান তিনি। এরপর আর কেউই থিতু হতে পারেনি। ৬০ রানে গিয়ে থামে লঙ্কানদের ইনিংসের গতি।

এর আগে টস হেরে ব্যাটিং পাওয়া বাংলাদেশের শুরুটা খুব একটা ভালো হয়নি। ৫ বলে ৯ রান করে ফেরেন দিলারা আক্তার। আরেক ওপেনার সাথি রাণির সঙ্গে দারুণ এক জুটি গড়েন সোবহানা মোস্তারি। ৮০ রানের জুটি ভেঙে ফেরেন সাথি। ৪০ বলে ৭ চারে ৫০ রনা করেন তিনি। ১২৪ রানে ফেরেন ৩৯ বলে ৩৯ রান করা সোবহানা। জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি আগের ম্যাচের ছিলেন বিশ্রামে। এবার ফিরেই ২৪ বলে খেলেছেন ৩৪ রানের ইনিংস।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: ‘গ্রাম বাংলার ঐতিহ্য রাখো ধরি, চলো সবাই কাবাডি খেলি,বিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

কলারোয়ার কেঁড়াগাছি‌ প্রীতি ফুটবল ম্যাচে ২-১ গোলে সুলতানপুরকে হারিয়ে স্বাগতিকদের জয়লাভ। ICTবিস্তারিত পড়ুন

ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা

কে হবেন ২০২৬ সালের ফুটবল বিশ্বের শ্রেষ্ঠ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের মালিক-বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • খেলা থামিয়ে মেসিকে সম্মান জানাবে আর্জেন্টিনা
  • বিপিএল বাদেই বছরে ৩৫-৪০ লাখ টাকা পাবেন ক্রিকেটাররা : তামিম
  • আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়
  • ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট ও পচে যাওয়া’ মানুষ: তথ্য উপদেষ্টা
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন