শুক্রবার, জুন ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ষড়যন্ত্র কিন্তু এখনো আছে: প্রধানমন্ত্রী

ষড়যন্ত্র-চক্রান্ত চলছিল এবং এখনো আছে জানিয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এত চড়াই-উতরাই পার হয়ে আজকে বাংলাদেশে আওয়ামী লীগ বারবার ক্ষমতায় আসবে এটা কখনো কেউ ভাবতেও পারেনি।

রাজধানীর গণভবনে বুধবার সকালে দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

নিজের কণ্টকাকীর্ন পথচলা সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, আমার যাত্রাপথ এত সহজ ছিল না। নানা রকম ষড়যন্ত্র-চক্রান্ত কিন্তু চলছিল, আর এখনো কিন্তু সেই ষড়যন্ত্র-চক্রান্ত আছে।’

আওয়ামী লীগ সভাপতি আরও বলেন, একটা বৈরী পরিবেশ, কোনো জায়গা থেকে কোনো সহযোগিতা আমরা পাইনি। আমাদের একমাত্র শক্তি শুধু মানুষের সমর্থন। মানুষের ভালোবাসাই হচ্ছে আমাদের প্রেরণা আর সেই মানুষের জন্যই কাজ করা।

স্বদেশ প্রত্যাবর্তনের পরের স্মৃতিচারণ করে তিনি বলেন, এই মানিক মিয়া অ্যাভিনিউতে বিশাল জনসভা, সেখানে দাঁড়িয়ে এ কথাই বলেছিলাম যে, বাংলাদেশের জনগণই আমার পরিবার। এই বাংলাদেশের জনগণই আমার আপনজন। তাদের ভাগ্য পরিবর্তনের জন্য যেভাবে আমার বাবা তার জীবন উৎসর্গ করেছেন, যেভাবে আমার মা, ভাইয়েরা জীবন দিয়ে গেছে, প্রয়োজনে আমিও আমার বুকের রক্ত ঢেলে দেবো এই মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য।

‘এর পরেই যে আমার চলার পথে প্রতি পদে পদে বাধা। এখনো মনে পড়ে ২১ আগস্ট গ্রেনেড হামলা আইভি রহমানসহ আমাদের কতজন জীবন দিয়েছেন। তাদের ওপর কত রকম অত্যাচার হয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা আদর্শের নেতাকর্মী, অত্যাচার-নির্যাতন ভোগ করেই কিন্তু সংগ্রাম করে আমরা ক্ষমতায় ফিরতে পেরেছি,’ বলেন তিনি।

শেখ হাসিনা বলেন, এত চড়াই-উতরাই পার হয়ে আজকে বাংলাদেশে আওয়ামী লীগ বারবার ক্ষমতায় আসবে এটা কখনো কেউ ভাবতে পারেনি। ৯৬ থেকে ২০০১, এরপর ২০০৮ এর নির্বাচনে জয়ী হয়ে ২০০৯ থেকে এ পর্যন্ত আওয়ামী লীগ সরকারে আছে। ২০০৯ এ আমরা যখন সরকার গঠন করি, তখন একটা বিধ্বস্ত অর্থনীতি, বিপর্যস্ত সমাজ, বিশৃঙ্খল অবস্থা। সেগুলো কাটিয়ে উঠেই কিন্তু আমাদের উন্নয়নের পথে অগ্রযাত্রা।

প্রসঙ্গত, দ্বাদশ সংসদে সংরক্ষিত নারী আসনের মনোনয়ন নিয়ে আজকের বৈঠক চলছে।

একই রকম সংবাদ সমূহ

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

বাংলাদেশিদের জন্য প্রায় ২ বছর পর আগামী ২৮ জুন ট্যুরিস্ট ভিসা চালুবিস্তারিত পড়ুন

উপদেষ্টা জাহেদ ইস্যুতে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা

দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা জাহেদ উর রহমানের সঙ্গে ঘটে যাওয়াবিস্তারিত পড়ুন

প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আওয়ামী লীগের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার

প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নাশকতা ঘটিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতেবিস্তারিত পড়ুন

  • ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী
  • বিচার নিশ্চিত না করলে মেয়াদ শেষ করতে পারবে না সরকার : নাহিদ ইসলামের হুঁশিয়ারি
  • সংসদ সদস্যদের প্রতি স্পিকারের কড়া নির্দেশনা
  • ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদারের পদত্যাগ
  • বিক্ষোভ সমাবেশের ঘোষণা ১১ দলীয় জোটের
  • ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার
  • জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধ : ৭ মামলায় ৫৯ জনের সাজা, মৃ’ত্যুদণ্ড ১৩ জনের
  • মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
  • বৃহস্পতিবার রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করবেন দীনেশ ত্রিবেদী
  • অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করাই এখন প্রধান চ্যালেঞ্জ: স্পিকার
  • ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর
  • আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে যেকোনো কর্মসূচি প্রতিহতের ঘোষণা র‍্যাবের