বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সদর আসনে ট্রাক প্রতীক এর শোডাউন ও নির্বাচনী জনসভায় মানুষের ঢল

আবু সাঈদ, সাতক্ষীরা: জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা ২ আসনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মো. আফসার আলীর ট্রাক প্রতীকের নির্বাচনী মোটর সাইকেল শোডাউন ও জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে সাতক্ষীরা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে মোটর সাইকেলের শোডাউন শেষে শহরের মোজাহার পেট্রোল পাম্পের সামনে নির্বাচনী জনসভা বিকাল ৩ টার সময় অনুষ্ঠিত হয়।

ট্রাক প্রতিকের নির্বাচনী প্রধান সমন্বয়ক ভোমরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আসাদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর ২ আসনের ট্রাক প্রতীকের স্বতন্ত্র সংসদ সদস্য পদ প্রার্থী আলহাজ্ব মো. আফসার আলী। এসময় বক্তব্য রাখেন সাতক্ষীরা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক মো. গোলাম আজম, তরুণ সমাজসেবক ইঞ্জিনিয়ার শামস ইশতিয়াক শোভন, আহাদুর রহমান আর্জেদ, আব্দুল হামিদ, সাতক্ষীরা ডেগেরেটর মালিক সমিতি সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান কামু, রুহুল কুদ্দুস, আব্দুর রহিম সরদার, সোহাগ হোসেন প্রমুখ।

এসময় ট্রাক প্রতীকের বিপুল সংখ্যক সমর্থক জনসভায় অংশ নেয়। আলহাজ্ব আফসার আলী বলেন,আমি বিভিন্ন এলাকায় ঘুরে ট্রাক প্রতীকের সমর্থনে ব্যাপক সাড়া পেয়েছি। যার কারনে আগামী

৭ জানুয়ারী জাতীয় সংসদ নির্বাচনে আমার ট্রাক প্রতীকে ভোট দিয়ে সাতক্ষীরা সদর আসনের উন্নয়ন করার সুযোগ দিবে ইনশাআল্লাহ।

আমি ভোটে নির্বাচিত হলে যে সব ওয়াদা দিয়েছি ভোটারদের সেই প্রতিশ্রত ভঙ্গ করব না ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি আপনারা ট্রাক প্রতীকে ভোট দিয়ে সাতক্ষীরা সদর আসনকে সন্ত্রাস, মাদকমুক্ত ও মডেল সংসদীয় এলাকায় রুপান্তর করতে সহায়তা করবেন। তিনি আরো বলেন, আমি জয়লাভ করলে সাতক্ষীরার জলাবদ্ধতা দূরকরন,

বেকার সমস্যা সমাধান, সুন্দরবন টেক্সটাইল মিলস চালুসহ স্কুল কলেজ সঠিকভাবে পরিচালনায় করা হবে।

একই রকম সংবাদ সমূহ

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সৌজন্য সাক্ষাৎ

স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে ১৯৯০ সালের ১০ অক্টোবর পুলিশের গুলিতে শহীদ কে.বিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন স্থানীয় সরকার,বিস্তারিত পড়ুন

  • আমরা ভারতবিরোধী না, আধিপত্যবাদ বিরোধী: আসিফ মাহমুদ
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • হাসানুল হক ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল
  • জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী
  • শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী
  • ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
  • অপতথ্য রোধে তরুণদের সচেতন হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী