শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সদ্য বিদায়ী যবিপ্রবি ভিসির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

বিদায়ী যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেনের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির ৫০টির বেশি অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন শিক্ষকদের একাংশ। বৃহস্পতিবার দুপুর ১টায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের শিক্ষক সমিতির একাংশের উদ্যোগে প্রেসক্লাব যশোরে এ সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন যবিপ্রবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন।

এসময় তিনি বলেন, উপাচার্য ড. আনোয়ার হোসেন তিন বছর ১১মাসে শিক্ষক, কর্মচারী নিয়োগ, বিধিবহির্ভূতভাবে পদোন্নতি প্রদান ও এক বিভাগ থেকে অন্যবিভাগে স্থানান্তর করা, ভবন নির্মাণে অনিয়ম, অনুমোদনবিহীন বিভাগ চালু করাসহ নানা অনিয়মের মাধ্যমে নিজে লাভবান হয়েছেন। তার বিরুদ্ধে প্রধানমন্ত্রী, শিক্ষা মন্ত্রণালয়, বিশ^বিদ্যালয় প্রশাসন, দুদকসহ বিভিন্ন দফতরে অভিযোগ দেয়া হলেও কোন প্রতিকার মেলেনি।

তিনি আরো বলেন, উপাচার্য্য পদে থাকায় তিনি প্রভাব বিস্তারের চেষ্টা করতেন। কিন্তু এখন তিনি ওই পদে না থাকায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে।

সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক ড. আব্দুর রউফ, কোষাধ্যক্ষ ড. সাহেদুর রহমান, সদস্য কিশোর কুমার, ড. ফরহাদ বুলবুল, সুমন রহমান, ড. হুমায়ুন কবীর।

প্রসঙ্গত, গত ১৯ মে উপাচার্য্য প্রফেসর ড. আনোয়ার হোসেন বিদায়ী সংর্বধনা নেন।

একই রকম সংবাদ সমূহ

শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা

যশোরের শার্শার বাগআঁচড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতেবিস্তারিত পড়ুন

মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি

যশোরের মণিরামপুর ও রাজগঞ্জ বাজারে দেদারছে বিক্রি হচ্ছে কথিত ‘জেলি পুশ’ করাবিস্তারিত পড়ুন

সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ

সৌদি আরবে চাকরি দেওয়ার কথা বলে ৪ লাখ ৭৫ হাজার টাকা নেওয়ারবিস্তারিত পড়ুন

  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি
  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম
  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত
  • শার্শার কায়বায় ইয়াবাসহ যুবক আটক
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার