শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সম আলাউদ্দীন ছিলেন দুর্নীতিবাজদের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর

সাবেক প্রাদেশিক পরিষদের সদস্য ও সাতক্ষীরার অর্থনৈতিকভাবে এগিয়ে নিয়ে বিভিন্ন কর্মকান্ডের সফল রুপকার শহীদ সম আলাউদ্দিন এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার বিকাল পাঁচটায় দৈনিক পত্রদূত কার্যালয়ে জেলা নাগরিক কমিটির উদ্যোগে সভার আয়োজন করা হয়।

সভায় সম আলাউদ্দিনের ছাত্র জীবন রাজনৈতিক জীবন কর্মজীবন নিয়ে বিস্তাতির আলোচনা করা হয়।

সভার বক্তারা সম আলাউদ্দিন’র স্মৃতিচারণ করে বলেন, সম আলাউদ্দীন ছিলেন দুর্নীতিবাজ পুঁজিবাদীদের বিরুদ্ধে অর্থনৈতিক মুক্তির এক বলিষ্ঠ কণ্ঠস্বর। তিনি সাতক্ষীরাকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে ব্যবসায়ীদের প্রতিষ্ঠান সাতক্ষীরা চেম্বার অব কমার্স প্রতিষ্ঠা করেন। এছাড়া ব্যবসার পরিধি বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরায় ভোমরা স্থলবন্দর প্রতিষ্ঠার আন্দোলন শুরু করেন এবং তার হাতেই ভোমরা স্থলবন্দর প্রতিষ্ঠা লাভ করে।

বক্তারা বলেন, অর্থনৈতিক মুক্তি ও শুদ্ধ রাজনীতির ক্ষেত্রে সম আলাউদ্দিন কখনো দুর্নীতিবাজের সাথে আপস করেননি যে কারণে তাকে নির্মম পরিণতির শিকার হতে হয়। আজ আবারো আলাউদ্দিনের খুনিরা তারকন্ডা সংরক্ষিত মহিলা আসনের সাংসদ লায়লা পারবেন সেঁজুতির বিরুদ্ধেও ষড়যন্ত্র করছেন।

জেলা নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব আলিনুর খান বাবলুর পরিচালনায় ও আহবায়ক অ্যাডভোকেট আজাদ হোসেন বেলালের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ সাতক্ষীরা জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আ ন ম তারেক উদ্দীন, অধ্যক্ষ আধ্যক্ষ হামিদ, সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির সদস্য সচিব আবুল কালাম আজাদ, জেলা জাসদের সভাপতি ওবায়দুস সুলতান বাবলু, শুধাংসু শেখর সরকার, অধ্যক্ষ আশেক ই এলাহী, মানবাধিকার কর্মী মাদব চন্দ্র দত্ত, সিপিবি জেলা সভাপতি আবুল হোসেন, বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি আবু আফ্ফান রোজ বাবু, জেলা সাহিত্য পরিষদের সভাপতি শহিদুর রহমান, অধ্যক্ষ মোবাশেরুল হক জ্যোতি, নারী নেত্রী জোসনা দত্ত, সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মুসফিকুর রহমান মিলটন, উদীচী সাতক্ষীরা জেলা শাখার সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, নদী ও পরিবেশ রক্ষা কমিটির সভাপতি আদিত্য মল্লিক, মানবাধিকার কর্মী এড মনিরউদ্দীন, শ্রমিক নেতা রবিউল ইসলাম রবি, ভুমিহীন নেতা আব্দুস সামাদ, মফিজুল ইসলাম মফিজ প্রমূখ।

একই রকম সংবাদ সমূহ

সচিবালয় অভিমুখে শিক্ষার্থীদের লংমার্চ

এইচএসসি ও সমমান পরীক্ষা-সংক্রান্ত বিভিন্ন দাবিতে ঘোষিত ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’বিস্তারিত পড়ুন

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

প্রতিকূল আবহাওয়া বা অনিবার্য কারণে যারা কোনো বিষয়ে এইচএসসি পরীক্ষা দিতে পারেননিবিস্তারিত পড়ুন

চট্টগ্রাম ছাড়া সারা দেশে এইচএসসি পরীক্ষা চলবে

চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলা ছাড়া দেশের বাকি সব এলাকায় চলমান এইচএসসি ওবিস্তারিত পড়ুন

  • হাসিনার ফিরে আসার ঘোষণাকে স্বাগত জানাই: তথ্য উপদেষ্টা
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ
  • মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার
  • আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে যুবকের আঙুল বিচ্ছিন্ন
  • অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ৭ জেলায় বন্যা, প্রাণহানি বেড়ে ৪৪
  • নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন
  • প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • ‘শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন’
  • দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ–অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা
  • আইএমএফের সঙ্গে নতুন ঋণ নিয়ে বৈঠক শুরু কাল, আলোচনা হবে নতুন বেতনকাঠামো নিয়ে
  • ৯০ ভাগ সিসিইউ রাজধানীতে, প্রান্তিক মানুষ কীভাবে সেবা পাবে: ডা. জুবাইদা রহমান